
বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- বারুইপুরের সূর্ষপুরে নাবালিকাকে ধর্ষণ-খুনের ঘটনা সংক্রান্ত কেসের দায়িত্বে এবার ডিএসপিও ডিইবি শান্তনু মুখোপাধ্যায়। সরিয়ে দেওয়া হলো ভারপ্রাপ্ত আধিকারিক জয়ন্ত পোদ্দারকে।
উল্লেখ্য বারুইপুরের ঘটনার এক সপ্তাহের মধ্যে বদল করা হলো দুই তদন্তকারী অফিসারকে।
বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠছে কেন বারবার পুলিশ আধিকারিকদের বদল করা হচ্ছে। শনিবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দেখা করেন নির্যাতিতার পরিবারের সঙ্গে। পরে দেখা করেন গণপিটুনিতে মৃত ইন্দ্রজিতের পরিবারের সঙ্গে। নিহতের পরিবারকে ২৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ। পাশাপাশি পরিবারের এক সদস্যকে চাকরির ব্যবস্থা করেন। এই দুই পরিবারের সঙ্গে দেখা করার পর বারুইপুর সূর্যপুরের পুলিশ ফাঁড়ির উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ।পরে প্রশাসনিক বৈঠকও করেন। আর এই বৈঠকের পরই দেখা যায় যে, বারুইপুরের ঘটনার তদন্তকারী আধিকারিক প্রথম দিকে যখন নাবালিকার পরিবারের নিখোঁজ ডায়েরি করেন সেই সময় প্রাথমিক তদন্তকারী অফিসার ছিলেন দিগন্ত মন্ডল। এরপর দায়ের হয় ধর্ষণ ও খুনের অভিযোগ আর তখন দিগন্ত মন্ডলকে সরিয়ে তদন্তকারী অফিসার করা হয় জয়ন্ত পোদ্দারকে। এরপর আবারও বদল। ওয়াকিবহুল মহল মনে করছেন, তদন্তের গতি বাড়াতেই তদন্ত ভার গেল বারুইপুর জেলা পুলিশের ডিএসপি ও ডিইবি শান্তনু মুখোপাধ্যায়ের কাছে ।অন্যদিকে বারুইপুরের সূর্যপুরে গণপিটুনিতে মৃত্যুর ঘটনায় আরও দুজনকে গ্রেফতার করা হয়েছে। আজই তাদের বারুইপুর মহকুমা আদালতে তোলা হবে।






