
বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- মধ্যমগ্রামে দুষ্কৃতীদের গুলিতে খুন হলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ। বুধবার রাতে যশোর রোডের সংলগ্ন দোহারিয়া এলাকায় এই ঘটনা এঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। ঘটনায় গুরুতর আহত হয়েছেন গাড়ির চালক সহ আরও একজন।
জানা গিয়েছে,,একটি স্করপিও গাড়িতে করে যাচ্ছিলেন চন্দ্রনাথ রথ, সেই সময় মোটরবাইকে চেপে আসা দুষ্কৃতীরাই গাড়ির সামনে এসে পথ আটকে দাঁড়ায়। মুহূর্তের মধ্যে ঘিরে ধরে তাঁকে লক্ষ্য করে পরপর গুলি চালানোর ফলে গুলিতে ঝাজরা হয়ে যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে। বুকে গুলি লাগে রথের। তাঁকে আশঙ্কা জনক অবস্থায় স্থানীয় একটি নার্সিংহোমে নিয়ে যাওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। তবে তাঁকে কে বা কারা গুলি চালিয়েছে এখনো পর্যন্ত কার্যত স্পষ্ট নয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
এই হামলায় গাড়ি চালকসহ আর একজন আহত হন। তাদের মধ্যমগ্রাম চৌমাথা সংলগ্ন একটি বেসরকারি চিকিৎসা কেন্দ্রে ভর্তি করা হয়েছে তাদের শরীরিক অবস্থার উপরে নজর রাখছেন চিকিৎসকেরা।
অভিযোগ বুধবার রাতের চন্দ্রনাথের গাড়ির পিছু করা হয়। মধ্যমগ্রামের দোহারিয়াতে তাঁর গাড়ি লক্ষ্য করে ৪ রাউন্ড গুলি করা হয় বলে স্থানীয় সূত্রে খবর। ২টি গুলি চন্দ্রনাথের পেটে ওবুকে লাগে। জানা গেছে, তিনি পূর্ব মেদিনীপুরের বাসিন্দা হলেও উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রাম এলাকায় বসবাস করতেন। শুভেন্দু অধিকারীর ছায়াসঙ্গী হিসেবে ছিলেন তিনি। ভোটে ভবানীপুরের শুভেন্দু অধিকারিকের হয়ে যে টিম কাজ করছিল তার মধ্যে অন্যতম সদস্য ছিলেন চন্দ্রনাথ কর। জাতীয় সড়কের উপরে ভয়াবহ হামলার ঘটনায় গোটা এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী।
রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ইতিমধ্যে মোতায়ন করা হয়েছে পুলিশও কেন্দ্রীয় বাহিনী। ঘটনার খবর পেয়ে রাতে বিজেপির একাধিক নেতা হাসপাতালে যান কৌস্তভ বাগচি , পীযূষ কানারিয়া, শংকর ঘোষ, শংকর চট্টোপাধ্যায় ।ঘটনাস্থলে যান শুভেন্দু অধিকারী।
এখন পর্যন্ত হামলাকারীদের পরিচয় বা ঘটনার কারণ স্পষ্ট নয়।পুলিশ সমগ্র ঘটনার তদন্ত শুরু করেছে। ঘটনার পর এলাকায় ব্যাপক পুলিশ মোতায়ন করে টহল শুরু হয়েছে।

ADVT





