চিকিৎসককে শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার অধ্যাপক !

রাজ্য

প্রতীকী ছবি——

বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- এক চিকিৎসকে শ্লীলতাহানির অভিযোগ গ্রেপ্তার হলেন অধ্যাপক ।এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে বাঁকুড়ায় ।ধৃত ওই অধ্যাপকের নাম সুমন পাল। জানা গেছে তিনি পুরুলিয়ার সিধু কানহো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন। ধৃতকে মঙ্গলবার বাঁকুড়া আদালতে তোলা হলে থেকে ১৬ ই জুন পর্যন্ত জেল হেপাজতে রাখার  নির্দেশ দিয়েছেন বিচারক।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযোগকারিনী দেবেন মহাতো সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসক। গত ২৬শে মে তিনি চক্রধরপুর এক্সপ্রেসের যাত্রী ছিলেন। রাতের সেই ট্রেনের যাত্রী ছিলেন ওই অধ্যাপক।  রাতে ট্রেনের মধ্যেই ওই অধ্যাপক তাঁর শ্লীলতাহানি করেন বলে অভিযোগ। পরের দিন২৭ তারিখ বাঁকুড়া রেল পুলিশের কাছে লিখিতভাবে অভিযোগ দায়ের করেন ওই চিকিৎসক। এই ঘটনার তদন্তে নামে পুলিশ।
সোমবার পুরুলিয়া সিধু কানহো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কে তাঁর বাড়ি বাঁকুড়া থেকে গ্রেফতার করে পুলিশ। ধৃতই  ওই অধ্যাপককে জিজ্ঞাসাবাদ করে পুলিশ ।পরে মঙ্গলবার তাকে আদালতে তোলা হয়। জানা গেছে ওই অধ্যাপক বিবাহিত। তবে এই ঘটনার খবর চাউর হতেই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ব্যাপক চাঞ্চল্য ছাড়া।  

ADVT

ADVT

ADVT

ADVT

খবর এবং বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন:- ৯১৫৩০৪৩৩৮০

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *