
নিতাই মালাকার,বাংলার চাণক্য নিউজ ডেস্ক. :- পরিচ্ছন্ন ও সবুজ পরিবেশ গড়ার লক্ষ্যে পূর্ব রেলওয়ে নৈহাটি ও শিয়ালদহ স্টেশনে বৃহৎ সচেতনতা অভিযান চালাল। পূর্ব রেলওয়ের জেনারেল ম্যানেজার শ্রী মিলিন্দ দেওস্করের পরিচ্ছন্ন রেলওয়ে জোন গড়ার ভাবনা থেকে অনুপ্রাণিত হয়ে ভারত স্কাউটস অ্যান্ড গাইডসের সদস্যরা এই কর্মসূচিতে অংশ নেন।
নৈহাটি রেলওয়ে স্টেশন ও রেলওয়ে কলোনিতে আয়োজিত র্যালির মূল আকর্ষণ ছিল জনপ্রিয় মাসকট মিকি মাউস ও ছোট ভীম। শিশু ও পরিবারগুলির নজর কেড়ে তারা পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধির বার্তা সহজভাবে পৌঁছে দেয়। স্কাউটস অ্যান্ড গাইডসের ব্যান্ড দল র্যালির নেতৃত্ব দেয়। হাতে পোস্টার, প্ল্যাকার্ড নিয়ে সদস্যরা “আবর্জনা-মুক্ত ভারত” গড়ার ডাক দেন।
অভিযানের সময় সদস্যরা যাত্রী, দোকানদার ও রেলওয়ে পরিবারের সদস্যদের সঙ্গে সরাসরি কথা বলেন। যত্রতত্র আবর্জনা না ফেলে ডাস্টবিন ব্যবহারের আহ্বান জানানো হয়। পাশাপাশি স্টেশন চত্বর পরিষ্কার রাখার জন্য সকলকে দায়িত্ব নেওয়ার বার্তাও দেওয়া হয়।
একই দিনে শিয়ালদহ জেলা সমিতির ১ম শিয়ালদহ গ্রুপ দেশের অন্যতম ব্যস্ত রেল টার্মিনাল শিয়ালদহ স্টেশনেও একই ধরনের প্রচার চালায়। ব্যস্ত সময়ে হাজার হাজার যাত্রীর কাছে পরিচ্ছন্নতার বার্তা পৌঁছে দেওয়াই ছিল এই কর্মসূচির প্রধান লক্ষ্য।
পূর্ব রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক শ্রী শিবরাম মাঝি বলেন, “এই উদ্যোগ শুধু পরিষ্কার-পরিচ্ছন্নতার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং মানুষের আচরণে স্থায়ী পরিবর্তন আনার প্রচেষ্টা।

ADVT



ADVT


