
বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- কোলকাতা বিমানবন্দরে কার্তুজ- ম্যাগাজিন নিয়ে ধরা পড়েছিলেন ডায়মন্ডহারবার লোকসভা এলাকার পূজালি পুরসভার কাউন্সিলার শেখ আমিরুল ইসলাম। পর্যাপ্ত সময় পেরিয়ে গেলেও বৈধ কাগজ না দেখাতে পারায় বুধবার তাঁকে গ্রেফতার করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৈধ লাইসেন্স নথি দেখানো সময় দেওয়া হয়েছিল। কিন্তু সেই সময়সীমা পেরিয়ে যাওয়ার পরও নিজের প্রভাব খাটিয়ে বহাল তবিয়েতে ছিলেন। অবশেষে সরকার বদলের পর পুজালি পুরসভার ১৪নং ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার শেখ আমিরুল ইসলামকে বুধবার গ্রেফতার করে পুলিশ।
প্রসঙ্গত ২০২৫ সালের ২১ শে সেপ্টেম্বর কোলকাতা নেতাজি সুভাষ চন্দ্রবসু আন্তর্জাতিক বিমানবন্দরে, বিমান ধরতে যাওয়ার সময় তাঁর ব্যাগ স্ক্যান করার সময় ধরা পড়ে একটি ম্যাগাজিন এবং ৬ রাউন্ড কার্তুজ। খবর চাউর হতে গোটা বিমানবন্দরে চাঞ্চল্য ছড়ায়। দৌড়ে আসেন নিরাপত্তা রক্ষীরা। আটক করহয় তাঁকে। সে সময় আমিরুল বাবু দাবি করেছিলেন যে, আগ্নেয়াস্ত্র ওকার্তুজের লাইসেন্স এবং প্রয়োজনীয় নথিপত্র আছে তবে এই মুহূর্তে তাঁর কাছে নেই পরে প্রমাণ জমা দেবেন।
পুলিশ পক্ষ থেকে জানানো হয়েছে, আমিরুল তাঁর দাবির স্বপক্ষে নথিপত্র দেখানোর জন্য বারবার নোটিশ পাঠানো হয়েছিল, যথেষ্ট সময়ও দেওয়া হয়েছিল কিন্তু দীর্ঘ সময় অতিক্রান্ত হয়ে যাওয়ার পরও তিনি বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। ফলে তাঁর বিরুদ্ধে নতুন করে এফআইআর দায়ের করা হয় এবং নতুন মামলা রুজু করে তদন্ত শুরু করা হয়। নতুন মামলার ভিত্তিতে আজ তাঁকে গ্রেফতার করা হয়েছে।

ADVT





