সুন্দরবনে বেড়াতে গিয়ে পর্যটকের মৃত্যু ! তদন্তে পুলিশ

রাজ্য

বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- সুন্দরবনে বেড়াতে গিয়ে মৃত্যু হল এক পর্যটকের।  মৃতের নাম তমাল সরকার (৫৫)। তাঁর বাড়ি হাওড়াতে।ঠিক কিভাবে মৃত্যু হল ওই ব্যক্তির। ঘটনা খতিয়ে দেখছে পুলিশ ।


শীতকাল শুরু হতে না হতেই সুন্দরবনে ঘুরতে যাচ্ছেন ভ্রমণ প্রিয় মানুষজন। শনিবার এমনই ২০ জনের একটি দল হাওড়া থেকে সুন্দরবন ভ্রমণের উদ্দেশ্যে রওনা দেয়। আর সেই দলে ছিলেন হাওড়ার বাসিন্দা তমাল দাস।

জানা গেছে, ঘুরতে বেরিয়ে টুরিস্ট বোটের মধ্যে অসুস্থ হয়ে পড়েন তমাল দাস। তাঁকে দ্রুত  গোসাবা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই কিছুক্ষণের মধ্যে তিনি মারা যান। ঘটনার খবর পেয়েই  হাসপাতালে আসে গোসাবা থানার পুলিশ। ঠিক কিভাবে মৃত্যু হয়েছে ওই ব্যক্তির? অসুস্থ হয়ে মৃত্যু নাকি এর পিছনে অন্য কোন কারণ আছে? সে বিষয়ে খতিয়ে দেখতে পুলিশ। পুলিশ  মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। তবে তদন্তকারী সূত্রে জানা গিয়েছে, ময়না তদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর  প্রকৃত কারন  পরিষ্কার জানা যাবে। তবে গোসাবা হাসপাতালের কর্তব্যরত   চিকিৎসকরা প্রাথমিক ভাবে মনে করছেন ওই ব্যক্তির মৃত্যু স্ট্রোকে হয়েছে।

 ভ্রমণের সময় হঠাৎ ওই ব্যক্তি অসুস্থ হন,সে সময়  তাঁর সঙ্গে ছিলেন পরিবারের লোকজন। পাশাপাশি ট্যুর অপারেটর কর্মীরাও। তবে এই ঘটনার পর বাড়ি ফিরে গেছেন ওই পরিবার। ইতিমধ্যে ওই পর্যটক দলের সঙ্গে থাকা অন্যান্য ভ্রমণার্থীদের সঙ্গে কথা বলছেন তদন্তকারীরা।

এই ঘটনা খবর চাউর হতেই পর্যটকমহলে ব্যাপক শোকের ছায়া নেমে আসে।  

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

খবর এবং বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন:- ৯১৫৩০৪৩৩৮০

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *