গঙ্গাসাগরে মেলা দেখে ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনা, ইলেকট্রিক পোস্টে ধাক্কা স্কুটির- মৃত১, আহত২

রাজ্য

রমেশ রায়,বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- গঙ্গাসাগরের পুরুষোত্তমপুরে নাগ মেলা দেখে বাড়ি ফেরার পথে ঘটে গেল ভয়াবহ পথ দুর্ঘটনা। মৃত্যু হলো এক যুবকের, আহত হয়েছেন আরও দুজন। গতকাল গভীর রাতে এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে চকফুলডুবি রাধাগোবিন্দ সেবা সদনের খুব কাছে।
​স্থানীয় সূত্রে জানা গেছে, স্কুটিতে চড়ে তিনজন যুবক মেলা দেখে বাড়ি ফিরছিলেন। রবিবার রাত আনুমানিক দেড়টা নাগাদ নিয়ন্ত্রণ হারিয়ে স্কুটিটি রাস্তার ধারে একটি ইলেকট্রিক পোস্টে সজোরে ধাক্কা মারে। দুর্ঘটনায় স্কুটিতে থাকা তিন আরোহীই গুরুতরভাবে আহত হন।
প্রচন্ড শব্দ শুনে ​স্থানীয় বাসিন্দারা দ্রুত ছুটে এসে আহতদের উদ্ধার করে, তাদের চিকিৎসার জন্য সাগর গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা গণেশ বারিক নামের একজন ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করেন। বাকি দুই আহত ব্যক্তির বর্তমানে চিকিৎসাধীন।জানা গেছে, এরা সকলেই স্থানীয় বাসিন্দা। এই মর্মান্তিক পথ দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই মৃত গণেশ বারিকের পরিবার সহ এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। 

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

খবর এবং বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন:- ৯১৫৩০৪৩৩৮০

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *