বাদাম মনে করে বিষ ফল খেয়ে অসুস্থ মন্দিরবাজারের ১১শিশু ! চিকিৎসাধীন ডায়মণ্ডহারবার মেডিক্যাল কলেজে  

রাজ্য

প্রতীকী ছবি———–

বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- বাদাম মনে করে  বিষ ফল  খেয়ে  অসুস্থ ১১ শিশু। ঘটনাটি ঘটেছে দক্ষিণ২৪পরগণার ডায়মণ্ডহারবার মহকুমার  মন্দির বাজারে। বর্তমানে অসুস্থ শিশুরা ভর্তি ডায়মন্ড মেডিকেল কলেজে, সেখানে তাদের চিকিৎসা চলছে।


জানা গেছে,অসুস্থ শিশুরা সকলে দক্ষিণ ২৪ পরগনার মন্দিরবাজার থানা এলাকার বলদেবপুরের বাসিন্দারা। এদিন সকালে বেশ কয়েকজন শিশু খেলাধুলা করছিল।সে সময় রাস্তার পাশের একটি গাছে বাদামের মত এক ধরনের ফল দেখতে পায়।  শিশুরা বুঝতে পারেনি ওটা বাদাম নয় বিষাক্ত ফল। কোন কিছু না ভেবেই তারা ওই বিষ ফল খায়।  প্রথমে কিছু না বোঝা গেলও বেশ কিছুক্ষণ পরেই একে একে অসুস্থ হয়ে পড়ে১১জন শিশু।  বমি, পেটে ব্যথা,শ্বাসকষ্ট সহ একাধিক শারীরিক সমস্যা শুরু হয়।

স্থানীয়দের কাছ থেকে অসুস্থ শিশুদের পরিবারের সদস্যরা জানতে পেরে, প্রথমে মথুরাপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়।সেখানে প্রাথমিক চিকিৎসার পর অসুস্থ শিশুদেরকে ডায়মণ্ডহারবার মেডিকেল কলেজ এণ্ড হাসপাতালে স্থানান্তরিত  করা হয়। তাদের চিকিৎসা চলছে।

এবিষয় ডায়মণ্ডহারবার মেডিক্যাল কলেজ এণ্ড হাসপাতালের ভাইস প্রিন্সিপাল তন্ময় পাঁজা জানান,গতকাল মোট ১১জন শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়।এর মধ্যে তিন জনকে ছেড়ে হয়।বাকি ৮জন শিশু বর্তমানে চিকিৎসাধীন।এদের মধ্যে অতিরিক্ত পরিমান বিষাক্ত ফল খাওয়ার ফলে ২শিশু একটু বেশি অসুস্থ ছিল।বর্তমানে সকলেই সুস্থ আছে। শিশুরা আপাতত চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছে।

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

খবর এবং বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন:- ৯১৫৩০৪৩৩৮০

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *