
বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- স্কুলে সৌভ্রাতৃত্বের বন্ধন । শনিবার, ফলতা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে অনুষ্ঠিত হল রাখি বন্ধন উৎসব।
ক্ষুদে পড়ুয়ারা শিক্ষক-শিক্ষিক্ষাদের হাতে রাখি পরিয়েদিলেন। পাশাপাশি বিদ্যালয় প্রাঙ্গন থেকে ফলতা থানা পর্যন্ত রাস্তার দুধারের পথচলতি সাধারণ মানুষজন,দোকানদার এছাড়া ফলতা থানার পুলিশ কর্মীদেরকেও রাখি পরিয়ে দিয়ে মিষ্টিমুখ করান।বিনিময়ে বড়রা ক্ষুদে পড়ুয়াদেরকে আশীর্বাদ করেন। এদিন উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষক এবং অন্যান্য শিক্ষক-শিক্ষিকা। বিদ্যালয়ের সমস্ত শিক্ষার্থীরা একে অপরের হাতে রাখি পরিয়ে দিয়ে চকলেট উপহার দেয়। অনুষ্ঠানের শেষে, উপস্থিত ৪০৩জন পড়ুয়দের জন্য মধ্যাহ্ন ভোজে ভাত, ডাল ,আলুভাজা ও মাংসের তরকারি আয়োজন করেছিল স্কুল কর্তৃপক্ষ।আগামীকাল, শনিবার রাখিবন্ধন উৎসব।সেই করনে স্কুল ছুটি থাকবে।তাই আজ,শুক্রবার রাখিবন্ধন উৎসব পালন করা হল বলে জানান, স্কুলের প্রধান শিক্ষক তিলক নস্কর।

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

খবর এবং বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন:- ৯১৫৩০৪৩৩৮০
