ছাত্র-ছাত্রীদের মধ্যে পথ নিরাপত্তা বিষয়ে সচেতনতার প্রচার  ডায়মণ্ডহারবার মহকুমা প্রশাসনের

রাজ্য শিক্ষা

তোতন দাশ,বাংলার চাণক্য নিউজ ডেস্ক:-রাজ্যে পথ দূর্ঘটনা ক্রমশ বেড়েই চলেছে।সেই দূর্ঘটনার হার কমাতে সচেতনতার প্রয়োজন।আর তাই ডায়মণ্ডহারবার অতিরিক্ত আঞ্চলিক পরিবহন আধিকারিকের করণ এবং ডায়মন্ডহারবার মহকুমা প্রশাসনের উদ্যোগ বুধবার, ডায়মণ্ডহারবারের ,পারুলিয়া রামকৃষ্ণ বিদ্যালয়ে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রীদের নিয়ে পথ নিরাপত্তা বিষয়ক এক সচেতনতা ভিত্তিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডায়মন্ড হারবার মহকুমার  মহকুমা শাসক শ্রী শুভ্রজিৎ গুপ্ত ,ডায়মণ্ডহারবারের অতিরিক্ত আঞ্চলিক পরিবহন আধিকারিক,সুশান্ত অধিকারী, ডায়মণ্ডহাবারের তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিক ব্রতী বিশ্বাস দত্ত,পারুলিয়া রামকৃষ্ণ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। 

এদিন উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়,বর্তমানে দেশে পথ দুর্ঘটনায় মৃত্যু অনেক বেড়ে গেছে । এই পথ দুর্ঘটনার কারণ হচ্ছে মূলতঃ সচেতনতার অভাব। রাজপথে যানবাহন চলাচলের ক্ষেত্রে যেমন সংশ্লিষ্ট নিয়ম মেনে চলা জরুরী, তেমনি পথচারীদেরও রাজপথে চলাচল এবং রাস্তা পারাপারের ক্ষেত্রে সংশ্লিষ্ট নিয়ম মেনে চলা জরুরী। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে নিয়ম ভঙ্গের কারণে এবং সচেতনতার অভাবে পথ দুর্ঘটনার মত মর্মান্তিক পরিস্থিতি ঘটে চলেছে। ছাত্রছাত্রীরা যেহেতু আগামী দিনে দেশের ভবিষ্যৎ দায়িত্ববান নাগরিক তাই তাদের মাধ্যমে পথ  শৃঙ্খলার পাঠ দিতে  পশ্চিমবঙ্গ সরকারের পরিবহন দপ্তরের এই উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী এবং গুরুত্বপূর্ণ।পাশাপাশি এদিন অনুষ্ঠানে উপস্থিত সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকা বক্তব্য রাখতে গিয়ে বলেন, রাস্তায় যানবাহন চলার ক্ষেত্রে নিয়ম মেনে চলা উচিত।আবার রাস্তার ডান দিক বাম দিক দেখে তবেই রাস্তা পারাপার করা উচিত।সেই সঙ্গে ট্রাফিক সিগন্যাল মেনে চলা উচিত।এই ধরনে বিভিন্ন নিয়ম কানুন বিষয় গুলি তাঁরা ছাত্র-ছাত্রীদের মধ্যে তুলে ধরেন।    

 এদিন অনুষ্ঠান চলাকালীন কিভাবে এই দূর্ঘটনা গুলি হচ্ছে,কোথায় ভুল ছিল, সেই তথ্য পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন মাধ্যমে দেখানো হয়।এছাড়াও ছিল ছাত্র-ছাত্রীদের নিয়ে বিশেষ ক্যুইজ প্রতিযোগিতা।অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে  তথ্যওসংস্কৃতি বিভাগের লোকপ্রসার প্রকল্পের শিল্পীদের দ্বারা পরিবেশিত হয় সচেতনতা মূলক পুতুল নাটিকা ।


ADVT

ADVT



ADVT

ADVT

ADVT

খবর এবং বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন:- ৯১৫৩০৪৩৮০

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *