
বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- ভারতীয় জল সীমার ভিতরে ঢুকে মাছ ধরার অভিযোগে বাংলাদেশের দুই ট্রলার সহ ৩৫ জন বাংলাদেশি মৎস্যজীবীকে আটক করল ভারতীয় উপকূল রক্ষী বাহিনী। বুধবার বিকেলে আটক মৎস্যজীবীদের নিয়ে ফেজারগঞ্জ কোসটাল থানার পুলিশের হাতে তুলে দেয় কোস্টগার্ড । এরপর তাদেরকে গ্রেফতার করেছে পুলিশ।
জানা গেছে,গত মঙ্গলবার আন্তর্জাতিক জলসীমা অতিক্রম করে ভারতের জলসীমায় ঢুকে মাছ ধরছিল বাংলাদেশি দুই ট্রলার। নাম সাবিনা ১ এবং রূপসী সুলতানা। সাবিনা১ ট্রলারটিতে ১১ জন এবং রূপসী সুলতানা ট্রলারে ২৪ জন বাংলাদেশি মৎস্যজীবী ছিলেন। মঙ্গলবার বঙ্গোপসাগরে টহল দেওয়ার সময় ভারতীয় কোস্টগার্ডের নজরে আসে ওই দুই সন্দহজনক বাংলাদেশি ট্রলার ।এরপরই দ্রুত তাদের আটক করে ভারতীয় উপকূল রক্ষী বাহিনী। দুটি ট্রলারে থাকা মোট ৩৫ জন বাংলাদেশি মৎস্যজীবী। বুধবার ভারতীয় কোস্টগার্ড আটক মৎস্যজীবীদের নিয়ে আসে ফেজারগঞ্জে। আটক ৩৫জন বাংলাদেশি মৎস্যজীবীদের ফেজারগঞ্জ উপকূল থানার পুলিশের হাতে তুলে দেয়। এর পরই আটক মৎস্যজীবীদের অনু প্রবেশের দায়ে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে আলো জানা গিয়েছে,ধৃত৩৫জন মৎস্যজীবীদের জিজ্ঞাসাবাদ চলছে। আজ (বৃহস্পতিবার) মৎস্যজীবিদের কাকদ্বীপ আদালতে তোলা হবে।

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

খবর এবং বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন:- ৯১৫৩০৪৩৩৮০
