
তপন কুমাস দাস,বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- গভীর রাতে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা পুড়ে ছাই একাধিক দোকান।ঘটনাটি ঘটেছে,মন্দিরবাজার থানা এলাকার লক্ষ্মীকান্তপুর বাজারে।ঘটনার খবর পেয়ে ডায়মণ্ডহারবার এবং জয়নগর থেকে দমকলের ২টি ইঞ্জিন প্রায় ৩ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে।ঠিক কি কারনে আগুন লেগেছে তা জানতেই ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে।
দক্ষিণ 24 পরগনা মন্দির বাজার থানা অন্তর্গত লক্ষ্মীকান্তপুর বাজারে চৌমাথায় সারি সারি অস্থায়ী দোকানে মঙ্গলবার রাত সাড়ে ১২টা নাগাদ হঠাৎ আগুন লাগে। আগুনের লেলিহান শিখা এতটাই তীব্র ছিল এলাকার স্থানীয় মানুষজন দেখতে পেয়ে প্রথমে বালতি করে জল ছিটিয়ে দিতে গিয়ে এটে উঠতে না পেরে দমকলে খবর দেয়।পরে ডায়মণ্ডহারবার এবং জয়নগর থেকে দমকলের দুটি ইঞ্জিন ঘটনা স্থলে আসে। দমকলের ইঞ্জিন এসে প্রায় ৩ঘন্টার চেষ্টায় আয়ত্তে নিয়ে আসে। এই অগ্নিকান্ডের ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমান এখনও জানা যয়নি।সেই সঙ্গে হতাহতের কোন খবর নেই।

ADVT

ADVT

ADVT


ADVT

ADVT

খবর এবং বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন:- ৯১৫৩০৪৩৩৮০
