দুপুরের পর থেকে আবারও আকাশে কালো মেঘ,কোন কোন জেলায় বৃষ্টি শুরু হবে -জেনে নিন

রাজ্য

বাংলার চাণক্য নিউজ ডেস্ক:-  দক্ষিণ বাংলাদেশের কাছে একটি ঘূর্ণাবর্ত। আর এর জেরে বাংলায় বেশ কিছুদিন বৃষ্টি চলবে। আগামী ১৫ ই অক্টোবর পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপকূলবর্তী জেলা গুলিতে বৃষ্টির পরিমাণ বেশি থাকবে। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪পরগনা ,কোলকাতা ,হাওড়া, হুগলি পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরে বৃষ্টিপাতের পরিমাণ বেশি থাকবে।
আর কয়েক ঘণ্টার মধ্যে রাজ্যের বেশ কয়েকটি জেলায় বৃষ্টির শুরু হবে ।বৃহস্পতিবার আবহাওয়া দপ্তরের সর্বশেষ প্রাপ্ত খবর অনুযায়ী, দক্ষিণবঙ্গের পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, নদীয়া, পূর্ব মেদিনীপুরের কিছু অংশে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ এবং মাঝারি বৃষ্টির প্রবল সম্ভাবনা। সেই সঙ্গে জেলাগুলিতে বজ্রপাত বৃষ্টির সঙ্গে বইতে পারে দমকা হাওয়াও। দক্ষিণবঙ্গের পাশাপাশি বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গেও। রবিবার ভয়াবহ  দুর্যোগ পরিস্থিতি ছিল উত্তরের জেলাগুলিতে। তবে এখনই দুর্যোগ কাটছে না উত্তরের জেলাগুলির উপর থেকে। উত্তরবঙ্গেও ১৫ই অক্টোবর পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এদিকে হলুদ সতর্কতা জারি হয়েছে, দার্জিলিং ,জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদহে। বর্তমানে বাংলায় কোন জেলাতেই ভারী বৃষ্টির সম্ভবনা  নেই ।সব জেলায় চলতি সপ্তাহে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার বৃষ্টির দাপট কমবে। শুক্রবারে আবারো বৃষ্টি তারপর বাড়তে পারে।
আবহাওয়া দপ্তর জানিয়েছে, বর্তমানে উত্তর-পূর্ব বিহারে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। উত্তর-পূর্ব আসামে রয়েছে একটি ঘূর্ণাবর্ত।  উত্তর-পশ্চিম ভারতের একের পর এক পশ্চিমী ঝঞ্ঝার  দাপট দেখা দিচ্ছে। আগামী ২৪ ঘন্টা একটি পশ্চিমে ঝঞ্জা  বঙ্গে ঢুকতে পারে তবে আপাতত গোটা দেশেই বৃষ্টির সম্ভাবনা কমছে ধীরে ধীরে। ১০ই অক্টোবর নির্ধারিত সময়ে বাংলার বর্ষা বিদায় না হলেও চলতি সপ্তাহন্তে বর্ষা বিদায়ের উপযুক্ত পরিবেশ তৈরি হতে পারে।  

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

খবর এবং বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন:- ৯১৫৩০৪৩৩৮০

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *