
বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- রাস্তার উপরে নির্মাণ সামগ্রিক রাখতে নিষেধ করেছিলেন এক পুলিশ কর্মী। আর সেই কারণেই তাঁকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠল। আরে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছাড়া ভাঙ্গরে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠতে শুরু করেছে, বারে বারে পুলিশের উপরে কেন হামলার ঘটনা ঘটছে ভাঙ্গরে। যদি পুলিশের উপর আক্রমণের ঘটনায় কড়া হুশিয়ার দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
রাজ্যে তৃণমূল সরকারের সময় পুলিশের উপরে হামলার একাধিক ঘটনা প্রকাশ্যে এসেছিল। কোন কোন জায়গায় দুষ্কৃতীরা হামলা থেকে বাঁচতে পুলিশকে থানার ভিতরে আশ্রয় নিতে দেখা গিয়েছিল। এদিকে দক্ষিণ ২৪ পরগনা ভাঙরেও বহুবার পুলিশ আক্রান্ত হওয়ার ঘটনা ঘটেছে। রাজ্যের পালাবদলের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট ভাষায় বার্তা দিয়েছিলেন পুলিশের উপর হামলা হলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। সেক্ষেত্রে দুষ্কৃতীদের কোন ভাবে রেয়াদ করা হবে না। এরপরেই আইন শৃক্ষলা রক্ষায় পুলিশ প্রশাসনও কঠোর পদক্ষেপ করছে। আর এর মধ্যেই আবারও দক্ষিণ২৪পরগণার ভাঙ্গড়ে পুলিশের উপরে হামলার অভিযোগ উঠল। এই ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা ভাঙ্গরের পোলেরহাট এলাকায়। জানা গিয়েছে গত সোমবার রাতে পোলেরহাট এলাকার রাস্তার উপরে নির্মাণ সামগ্রী ফেলা হচ্ছিল। সেই সময় কর্তব্যরত পুলিশকর্মী তা ফেলতে নিষেধ করেন। অভিযোগ তারপরেই তার উপরে চড়াও হয় বেশ কয়েকজন। ওই পুলিশকর্মীকে বেধড়ক মারধরের পাশাপাশি তার উর্দি ছিড়ে ফেলা হয় বলে অভিযোগ। পরে আহত অবস্থায় পুলিশকর্মীকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। ইতিমধ্যে ঘটনা সঙ্গে জড়িতদের খোঁজে।শেষ পাওয়া খবর পর্যন্ত সূত্রের খবর মঙ্গলবার থেকে শুরু হয়েছে অভিযুক্তদের খোঁজে জোর তল্লাশি।






