বঙ্গোপসাগরে ঘনাচ্ছে নিম্নচাপ,শীতের শুরুতেই বাংলায় আবহাওয়ার বদল !ঠিক কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর  

রাজ্য

বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- বাংলায় জাঁকিয়ে শীত পড়ার আগে আবারও বাঁধা? হাওয়া অফিস জানিয়েছে,দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপ ঘনাচ্ছে এর ফলে রাজ্যে আবহাওয়ার বদল ঘটবে।

আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, দক্ষিণ- পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন এলাকায় সমুদ্র পৃষ্ঠ থেকে ৩. ১ কিলোমিটার উঁচুতে একটি ঘূর্ণাবর্ত  রয়েছে। সেই সঙ্গে আজ শনিবার দক্ষিণ- পূর্ব বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ অঞ্চল তৈরি হবার সম্ভাবনা রয়েছে। কেবল মাত্র নিম্নচাপ অঞ্চল তৈরি নয়,বরং শক্তি বাড়িয়ে সেটি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিস আরও জানাচ্ছে, ওই নিম্নচাপ আগামী সোমবার দক্ষিণ বঙ্গোপসাগরের কেন্দ্রীয় অংশে পৌঁছে আরো ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে।। পরবর্তী ৪৮ ঘণ্টায় এটি আরো শক্তিশালী হয়ে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা। তবে এই নিম্নচাপের প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে,তামিলনাড়ু সহ একাধিক দক্ষিণের রাজ্যে । সেক্ষেত্রে আপাতত এই রাজ্যের উত্তর থেকে দক্ষিণে সর্বত্র তাপমাত্রা বৃদ্ধি পাবে।

যদিও বাংলায় ঝড় বৃষ্টির কতটা হতে পারে নতুন এই নিম্নচাপের কারণ স্পষ্ট না হলেও  জাঁকিয়ে শীতে পড়ার ক্ষেত্রে যে বাধা তার স্পষ্ট।
বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত এবং পূবালী হওয়ার প্রভাবে শীত আপাতত কিছুটা পিছিয়ে পড়েছে। এ পূবালী বাতাস আবার প্রচুর জলীয় বাষ্প বয়ে আনছে। এর ফলে বাতাসে বাড়তে শুরু করেছে আর্দ্রতা। তাই তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেয়েছে।

 হাওয়া অফিসের পূর্বাভাস, আগামী কয়েক দিনের মধ্যে জেলায় তাপমাত্রা আরও ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে অর্থাৎ স্বাভাবিকের নিচে যে পারদ নেমে গিয়েছে সেটা আবারও স্বাভাবিকের কাছাকাছি আসবে। আগামী দু’দিন  পশ্চিমবঙ্গের জেলাগুলিতে ন্যূনতম তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে এবং পরবর্তী তিন দিনের তাপমাত্রা কোন বড় পরিবর্তনের সময় মনে নেই। আগামী এক সপ্তাহে রাজ্যের কোথাও বৃষ্টির কোন সতর্কবার্তা নেই। আবহাওয়া মূলত শুষ্ক থাকবে ।তবে শুক্রবার থেকে শনিবার দার্জিলিং এর দুই এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে।  

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

খবর এবং বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন:- ৯১৫৩০৪৩৩৩৮০

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *