পাখিরপালক বিদেশে পাচারের আগেই বারুইপুর পোস্ট অফিস থেকে হাতেনাতে পাকড়াও আন্তর্জাতিক পাচারকারী

রাজ্য

প্রতীকী ছবি-

বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- পাখির পালক বিদেশে পাচারের আগেই পোস্ট অফিস থেকে হাতেনাতে পাকড়াও আন্তর্জাতিক পাচারকারী। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর পোস্ট অফিসে। তবে আধিকারিকদের তৎপরতায় শেষমেষ গেল বন্যপ্রাণ পাচারের চেষ্টা ব্যর্থ হল। এই ঘটনায় গ্রেফতার হয়েছে একজন ব্যক্তি, নাম মিনাতুল্লাহ  নেগাবন( ৪১) ।ধৃতকে  আজ মঙ্গলবার বারইপুর মহাকুমা আদালত পেশ করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে,শাড়ির ভাজে লুকিয়ে বিপুল পরিমাণে মাছরাঙ্গা পালক চীনে পাচার করার মত ছককষে ছিল বলে অভিযোগ।এবিষয় বারুইপুরের মহকুমা পুলিশ আধিকারিক অভিষেক রঞ্জন সংবাদ মাধ্যম কে জানান,”এক ব্যক্তি সোমবার বারইপুর পোস্ট অফিসে, কিছু জিনিস পার্সেল করার জন্য আসে। ডাক বিভাগের কর্মীরা পার্সেল খুলে দেখাতে বললে সে চমকে যায় ও পালানোর চেষ্টা করে। তারপরেই কর্মীদের ওই ব্যক্তির আচরণে সন্দেহ হয়। পোস্ট অফিসের কর্মীরাই থানাতে ফোন করেন। পুলিশ গিয়ে ওই পার্সেলটি খুলে মাছরাঙ্গা। পালক উদ্ধার করে”।
পুলিশ সূত্রে জানা  গেছে,ধৃত মিনাতুল্লাহ নিগামনের বাড়ি দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবন পুলিশ জেলার ঢোলা থানা এলাকার উত্তরাবাদে।
জানা গেছে,এদিন মিনাতুল্লাহ শাড়ির বড় বড় প্যাকেট নিয়ে বারইপুর পোস্ট অফিসে  এসেছিল। সে পোস্ট অফিস কর্মীদের জানান, এই শাড়ির পার্সেল পাঠাবে। তবে  পার্সেল করার আগে প্যাকেট গুলোর ওজন এবং আকার এতটাই বড় ছিল। আর তাতেই সন্দেহ হয় পোস্টঅফিস কর্মীদের। এরপর নিয়ম অনুযায়ী পার্সেল প্যাকেট খুলে দেখাতে বলেন কর্তব্যরত পোস্টঅফিস কর্মীরা । আর তখনই মিন্নাতুল্লাহ  দৌড়ে পালানোর চেষ্টা করে। সঙ্গে সঙ্গে পোস্ট অফিসের কর্মীরাই তাকে ধরে ফেলেন এবং পুলিশে খবর দেন। পরে বারইপুর থানার পুলিশ ঘটনাস্থলে এসে অভিযুক্তকে গ্রেফতার করে এবং  প্যাকেটগুলি বাজেয়াপ্ত করে। জানা গেছে, শাড়ির ভাঁজে এতটাই সুকৌশলে মাছরাঙ্গা পাখি পালক রাখা ছিল। মোট 41 টি আলাদা প্যাকেটে  পালকগুলি ভরা ছিল। তদন্তকারীদের প্রাথমিক অনুমান, এগুলো চিনে পাচারের উদ্দেশ্যে পাঠানো হচ্ছিল। অরণ্যপ্রাণ সংরক্ষণ আইনে, সংরক্ষিত পাখি দেহাংশ সংগ্রহ , মজুত বা পাচার করা গুরুতর দণ্ডনীয় অপরাধ। জানা গেছে এই ঘটনার পর বনদপ্তরের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। ওয়াকিবহল মহল মনে করছেন, এই ধরনের বিরল পাখি পালক অবৈধ আন্তর্জাতিক বাজারে অলংকার বা সংগ্রহযোগ্য সামগ্রিক উচ্চ দামে বিক্রি হয়। ইতিমধ্যে ধৃতকে  পুলিশ হেফাজতে নিয়ে আরো জিজ্ঞাসাবাদ করে এই আন্তর্জাতিক চক্রের শিকড়ে পৌঁছাতে চাইছে অভিজ্ঞ তদন্তকারীরা ।  

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

খবর এবং বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন:- ৯১৫৩০৪৩৩৮০

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *