আগামী কয়েকদিনের মধ্যে মৌসুমি বায়ু গোটা রাজ্যে ছড়িয়ে পড়বে ! কালবৈশাখীর সম্ভাবনা একাধিক জেলায়

রাজ্য

বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- পশ্চিমবঙ্গে বর্ষা পরিস্থিতির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। মালদা ছাড়া উত্তরবঙ্গে ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে মৌসুমী বায়ু। আগামী দু দিনের মধ্যে পশ্চিমবঙ্গের বাকি অংশে পৌঁছে যাবে বর্ষা। এমনটাই অনুমান করছে অভিজ্ঞ আবহবিকদের একাংশ। এই পরিস্থিতিতে উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর।

 যদিও দক্ষিণবঙ্গে গরমের অস্বস্তিভাব এখনই কমছে না। কারণ বাতাসে জলীয় বাষ্প রয়েছে। এর ফলে মেঘলা আকাশ হলেও গরম ও অস্বস্তি বাড়বে। আবার বৃষ্টি হলে সামরিক স্বস্তি মিলবে।
আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ শুক্রবার ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমানে। এই জেলাগুলিতে ৬০ কিমি গতিবেগে, সেই সঙ্গে কালবৈশাখী সম্ভবনা রয়েছে। কোলকাতাসহ গাঙ্গেয়বঙ্গে ঝড় বৃষ্টি পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। আগামী বুধবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে পূর্ব ও পশ্চিম বর্ধমানে, বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগণায়। আগামী কয়েক দিন কোলকাতাতেও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে গরম এবং অসস্তি চলবে গতকাল শহরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.০ডিগ্রি।  সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৭ ডিগ্রি। বৃষ্টি হয়েছে ১.৬ মিলিমিটার।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *