নতুন বছরের আজ হতে পারে শীতলতম দিন

রাজ্য

বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- শীতের দাপুটে ব্যাটিং অব্যাহত। আলিপুর আবহাওয়া দপ্তরের সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী উত্তর এবং দক্ষিণবঙ্গের উভয় অংশে মূলত শুষ্ক আবহাওয়া থাকবে। কোন বৃষ্টি বা তুষারপাতের সম্ভাবনা নেই। তবে ঘন কুয়াশা এবং কোল্ডডে কন্ডিশনের কারণে দিনের বেলাতেও ঠান্ডার অনুভূতি তীব্র হবে।
গাঙ্গেয় পশ্চিমবঙ্গের অথাৎ দক্ষিণবঙ্গ এবং (উপ হিমালয়ের এলাকায়) উত্তরবঙ্গের পাহাড়ি অংশে দিনের তাপমাত্রা সব থেকে ৪-৫ ডিগ্রি নিচে থাকায় কোল্ডডে সতর্কতা জারি রয়েছে ।সকালে ঘন কুয়াশার দাপটে দৃশ্যমানতা অনেক কমে যাবে। যা যান চলাচলের সমস্যা তৈরি করতে পারে। দক্ষিণবঙ্গের   কোলকাতা, হাওড়া উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনা ,পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এইসব জেলাতে আজ সকাল এ মাঝারি থেকে ঘন কুয়াশা থাকবে।
আইএমডির বুলেটিনি বলা হয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কোল্ড ডে কন্ডিশন চলবে অর্থাৎ দিনের সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে অনেক নিচে থাকবে। কোলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৩ থেকে ১৪ ডিগ্রি আশপাশে থাকলেও দিনের তাপমাত্রা ২২- ২৪ ডিগ্রী বেশি উঠবে না। পশ্চিমের জেলাগুলিতে যেমন পুরুলিয়া, বাঁকুড়ায় আরো বেশি ঠান্ডা অনুভূত হবে ।
শুষ্ক হবার কারণে আকাশ  পরিষ্কার থাকলেও কুয়াশা এবং ঠান্ডা হওয়ার জন্য দিনের বেলা তো গরম কাপড়ের দরকার পড়বে। যারা বাইরে কাজ কাজ করেন বা রাস্তায় বের হন  তাদের জন্য সতর্ক তা গাড়ি চালাতে গেলে হেডলাইট জ্বালিয়ে ধীরে ধীরে চালানো উচিত কারণ দৃশ্যমানতা কোথাও কোথাও ২০০ মিটারের নিচে নেমে যেতে পারে।
অন্যদিকে উত্তরবঙ্গের  দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই উপ হিমালয়ান জেলা গুলিতে কোল্ডডে কন্ডিশন আর তীব্র। দার্জিলিং এর সর্বোচ্চ তাপমাত্রা ১০ থেকে ১২ ডিগ্রী আশপাশে  থাকতে পারে। সর্বনিম্ন ৪ থেকে ৬ ডিগ্রি। শিলিগুড়ি বা জলপাইগুড়িতে দিনের তাপমাত্রা ২০ ডিগ্রি নিচে থাকায় ঠান্ডা তীব্র অনুভূত হবে। কোচবিহার বা উত্তর দিনাজপুরে ঘন কুয়াশার জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। পাহাড়ি এলাকায় শুষ্ক থাকলেও ঠান্ডা হাওয়া এবং কুয়াশার জন্য পর্যটকদের সতর্ক থাকতে হবে।  

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

খবর এবং বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন:- ৯১৫৩০৪৩৩৮০

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *