৪লেনের অত্যাধুনিক গঙ্গাসাগর সেতুর শিলান্যাস করলেন -মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

রাজ্য

বাংলার চাণক্য নিউজ ডেস্ক:-  হাতে কটা দিন বাকি আর তারপরেই গঙ্গাসাগর মেলা ২০২৬। মকর সংক্রান্তির পূর্ণলগ্নে  সাগরে স্নান করবেন  লক্ষ লক্ষ পুণ্যার্থী। দূরদূরান্ত থেকে আগত এই সকল পুণ্যার্থীদের সুবিধার্থে এবার বিশেষ ঘোষণা করলেন  রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গঙ্গাসাগর মেলায় আগত সকল ভক্ত ও সাধারণ মানুষের জন্য এবার গঙ্গা সাগরের সেতু বানানোর জন্য এদিন  শিলারন্যাস করলেন মুখ্যমন্ত্রী।
জানা গেছে,ফেরিঘাট থেকে ভেসেল জল পথে  গঙ্গাসাগর মেলায় আসতে অসুবিধা হতো। বিশেষ করে দূর দূরান্তের ভক্তদের। কারণ গঙ্গাসাগর মেলা শুধুমাত্র পশ্চিমবঙ্গের মানুষ নয়। এই মেলায়  পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তের ভক্তদের সাথে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের পুণ্যার্থীরা পুণ্যলাভের আশায় ভীড় জমায়। এবার তাদের সুবিধার জন্য  গত বছরই মেলার আগে মুড়ি গঙ্গা নদীর উপর সেতু তৈরি করার পরিকল্পনার কথা ঘোষণা করেছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর আজ ৫/১/২০২৬ সোমবার গঙ্গা সেতুর শিলান্যাস করলেন তিনি ।প্রায়  ১৭০০ কোটি টাকা ব্যায়ে নির্মিত হবে এই সেতু। আরও জানা গেছে, মুড়িগঙ্গা নদীর উপরে সেতু হলে একদিকে যেমন যোগাযোগ মসৃণ হবে, তেমনি মেলায় আসা আসতে অনেক সময়ও কম লাগবে।
এদিন সেতুর শিলান্যাস করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “তার সরকার মুখে বলে না। কাজে করে দেখান”। জানা গিয়েছে, ১৭০০কোটি টাকার খরচ করে ৪লেনের সেতু  তৈরি হবার পরে গঙ্গাসাগরে যাওয়ার সমস্যা মিটবে। এদিন  সরকারি কর্মসূচির মঞ্চ থেকে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “এবার সব সাগর একবার, গঙ্গাসাগর বারবার”। পাশাপাশি তিনি আরো বলেন,এটি তৈরি হলে কাকদ্বীপ লট-৮ থেকে কচুবেড়িয়া পৌঁছাতে আর ভেসেল বা ফেরির উপর নির্ভর করতে হবে না। আগামী দুই থেকে তিন বছরের মধ্যে এই সেতু তৈরি হয়ে যাবে। ৪লেনের অত্যাধুনিক সেতুর তৈরিতে খরচ পড়বে  ১৭০০ কোটি টাকা। নির্মাণের বরাত দেওয়া হয়েছে এনএনটিসংস্থাকে”।
পাশাপাশি তিনি আরও বলেন, “ একটু হলেও বাংলার মানুষের জন্য ,সারা বিশ্বের পর্যটকদের জন্য, পুণ্যর্থীদের জন্য সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চল সহ সকলের জন্য গর্ববোধ করছি। আমার মুখে বলি না, কাজ করি। সেতু তৈরি হলে গঙ্গাসাগরের মানুষের যন্ত্রণা কমবে”। তিনি এদিন আরো বলেন, “আগে বলা হতো সব সাগর বারবার গঙ্গাসাগর একবার। এখন মানুষ বলেন, সব সাগর একবার গঙ্গাসাগর বার বার”।  

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

খবর এবং বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন:- ৯১৫৩০৪৩৩৮০

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *