
বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- জন্মজয়ন্তীর উদযাপনের ২৪ ঘন্টা আগেই ভারত কেশরী তথা ভারতের জনসংঘের প্রতিষ্ঠাতা ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, কোলকাতা সুফিয়া স্ট্রিটে শ্যামাপ্রসাদের মুক্তিবেদী ভাঙচুর ! শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ও গোপাল মুখোপাধ্যায় এই দুটি পথিকৃৎ উন্মোচনের কথা ছিল।
কোলকাতা বেলেঘাটা বিধানসভার অন্তর্গত সুফিয়া স্ট্রিটে রামমোহন লাইব্রেরীর সামনে তৈরি হয়েছিল এই বেদী। এ বেদীটি তৈরি করেছিল উত্তর কোলকাতার ভারতীয় জনতা পার্টির যুব মোর্চা। কিন্তু উন্মোচনের আগেই বেদীতে ব্যাপক ভাঙচুর চালিয়ে, যে নাম ফলক লাগানো হয়েছিল সেই জায়গাটি সম্পূর্ণ ভেঙে ফেলা হয়েছে বলে অভিযোগ।
ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্ম জয়ন্তী ৬ই জুলাই সোমবার,দেশের বিভিন্ন প্রান্তের সঙ্গে এ রাজ্যের জেলায় জেলায় সরকারি,বেসরকারী ভাবেও অনুষ্ঠানের এদিনটিকে স্মরণ করে নানা অনুষ্ঠান হওয়ার কথা। ঠিক তার ২৪ঘন্টা আগেই এই দুটো মূর্তি উন্মোচনের কথা ছিল। কিন্তু তার আগে কেউ বা কারা রাতের অন্ধকারে হামলা চালিয়ে ভেঙে ফেলা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
ইতিমধ্যে আর্মহাস্ট্রিট থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে ভারতীয় জনতা পার্টির যুব মোর্চার পক্ষ থেকে। এই ঘটনায় ইতিমধ্যে পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে। এই সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে এলাকার প্রতিটি সিসিটিভি ফুটেজ
।অভিজ্ঞ তদন্তকারীরা কথা বলছেন, স্থানীয় বাসিন্দাদের সঙ্গে। তবে পুলিশের প্রাথমিকভাবে অনুমান করছেন, ভারী লোহার কোনো সবল জাতীয় জিনিস দিয়ে বেদির উপরে জোড়ে জোড়ে বারবার আঘাত করে এই ঘটনা ঘটাত পারে।ফলে তদন্তকারীরা ট্রাফিকের সিগন্যালের সিসি টিভি ফুটেজও খতিয়ে দেখছে বলে সূত্রের খবর।






