সুন্দরবনের জঙ্গলে শুরু হল বাঘ গণনার কাজ,বসানো হচ্ছে প্রচুর ক্যামেরা

রাজ্য

বাংলার চাণক্য নিউজ ডেস্ক:-  বাঘা শুরু হলো ভাগ গণনার কাজ শুরু হল সুন্দরবনে। বনদপ্তরের পক্ষ থেকে জঙ্গলে লাগানো হচ্ছে একাধিক ক্যামেরা। জানা গিয়েছে, পর্যটকদের জন্য বন্ধ হতে চলেছে সুন্দরবন। শীতের একেবারে শুরুতেই সুন্দরবনের বাঘ পর্যটকদের ক্যামেরা বন্দি হয়েছে একাধিকবার। এবার বনদপ্তরের পক্ষ থেকে সুন্দরবনে শুরু হল বাঘ গণনার কাজ।
দক্ষিণ ২৪ পরগনা বন বিভাগের অধীনে সুন্দরবনের গভীর অরণ্যে মোট ৩২০ টি ক্যামেরা বসানো হবে। এর মধ্যে  মাতলা রেঞ্জে ৪০ টি, রায়দিঘি রেঞ্জে ১৪০ টি ও রামগঙ্গা রেঞ্জে ১৪০টি ক্যামেরা বসানো হবে। ৩০ শে নভেম্বর পর্যন্ত ক্যামেরা বসানোর কাজ চলবে। মাতলা রেঞ্জে একটি ও রায়দিঘিও রামগঙ্গা রেঞ্জে ৪টি করে দল এই কাজ করবে। মূলত ইনফ্রা রে প্রযুক্তির ক্যামেরা ব্যবহার করা হবে।  বনবিভাগ সূত্রে জানা গিয়েছে, ক্যামেরা গুলো প্রায় ৪৫ দিন পরে পুনরায় খুলে নেওয়া হবে।
সব মিলিয়ে ৪১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে সুন্দরবোনের বাঘের গতিবিধি নজর করবে এই ক্যামেরা। ৪৫ দিন ধরে ক্যামেরায় ছবি তোলার মাধ্যমে চলবে এই বাঘ গণনার কাজ। আরও জানা গেছে। এবারে শুধু বাঘের গতিবিধি আর খুনসুটি নয়,তাদের খাদ্যের কেমন যোগান সেটাও পর্যবেক্ষণ করা হবে। অর্থাৎ জঙ্গলে তৃণভোজী প্রাণী যেমন হরিণ,বুনো শুয়োর সহ অন্যান্য প্রাণী যাদের বাঘ শিকার করে খায় তাদের উপস্থিতি পর্যালোচনা করা হবে এই ক্যামেরায়। পাশাপাশি এবারই  প্রথম উদ্যোগ নেওয়া হচ্ছে ।সেই সাথে এই কাজের জন্য একটি অ্যাপ তৈরি করা হয়েছে।
সুন্দরবন টাইগার রিজার্ভের আধিকারিকরা বলছেন, “সুন্দরবনের জঙ্গলে বাঘের পর্যাপ্ত খাওয়ার রয়েছে কিনা সেটা জানা খুবই জরুরী। কারণেই তথ্যের উপর ভিত্তি করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। দক্ষিণ ২৪ পরগনা আঞ্চলিক বন বিভাগ এবং সুন্দরবনের  ব্যঘ্রপ্রকল্পের আওতাধীন জঙ্গলে একইসঙ্গে এই শুমারির কাজ হবে বলে ঠিক হয়েছে”। সূত্রে খবর সব মিলিয়ে প্রায় আড়াইশো কর্মী নিযুক্ত করা হবে। বন বিভাগের আধিকারিকরা বলছেন, বাঘেদের আচরণ, দৌড়ে শিকার ধরার পদ্ধতি,শাবক নিয়ে মায়ের গতিবিধি এসব আগেরবার ধরা পড়েছিল এবার আশা করা যাচ্ছে, আরো অনেক অজানা তথ্য উঠে আসবে। বছর দুয়েক আগে সুন্দরবনে বাঘের সংখ্যা ছিল ৯৬।অভিজ্ঞ বনাধিকারিকরা মনে করছেন,  এই বাদাবনে একশোর বেশি বাঘের  বসবাস। তবে ব্যাঘ্র প্রকল্পের অভিজ্ঞ অধিকারিকরা মনে করছেন, এবার বাঘের সংখ্যা অনেকটাই বাড়বে ।  

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

খবর এবং বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন:- ৯১৫৩০৪৩৩৮০

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *