
বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- এআইই ব্যবহার করে ছাত্রীর নগ্ন ছবি সোশ্যাল মিডিয়া ভাইরাল করে দেওয়ার অভিযোগ। লজ্জা, আপমানে আত্মঘাতী মাধ্যমিক পরীক্ষার্থী। এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা সোনারপুরে। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু হয়েছে সোনারপুর থানার পুলিশ। মূলত কি? কেনইবা এই ঘটনা সঙ্গে যুক্ত তা খতিয়েছি পুলিশ। মৃত ওই ছাত্রীর পরিবারের অভিযোগ, প্রতিবেশী এক যুবক এই ঘটনার সঙ্গে যুক্ত। অভিযুক্ত যুবকের কঠোর শাস্তি জানিয়েছে পরিবার। তবে সোনারপুর পুলিশ সূত্রে জানা গেছে, পরিবারের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোনারপুরে মামার বাড়িতে থাকতোওই ছাত্রী। পরিবারের অভিযোগ, প্রতিবেশী একজন যুবক ওই ছাত্রীকে প্রতিনিয়ত উত্ত্যক্ত করত। এমন কি ওই যুবক বিবাহিত হওয়া সত্বেও বিভিন্ন সময়ে এই ঘটনা ঘটাতো। শুধু তাই নয়, বেশ কিছু ছবি সংগ্রহ করে কৃতিমবুদ্ধিমত্তা(এআই) কে কাজে লাগিয়ে নগ্ন ছবি তৈরি করে তা সমাজ মাধ্যমে ভাইরাল করে দেওয়া হয় বলে ওই মৃতার পরিবারের অভিযোগ। আরো অভিযোগ ওই ঘটনায় যুবকের পরিবারের লোকজনও জড়িত। বিভিন্নভাবে তারা কিশোরকে হেনস্থা করতো। এই ঘটনার পর থেকে বাড়িতে সব সময় মনমরা থাকত ওই ছাত্রী। কারো সঙ্গে খুব বেশি কথা বলত না। বৃহস্পতিবার রাতে ঘর থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় সোনাপুর থানায়। তাকে উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতাল নিয়ে গেলে চিকিৎসারা ওই ছাত্রীকে মৃত্ বলে ঘোষণা করেন।
পুলিশের প্রাথমিক অনুমান, মানসিক অবসাদ থেকেই এই চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে সেই। এই ঘটনার খবর চাউর হতে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় ।

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

খবর এবং বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন:- ৯১৫৩০৪৩৩৮০
