
বাংলার চাণক্য নিউজ ডেস্ক :- নারীর লাঞ্ছনা মানব সভ্যতার এক লজ্জা। নারী সমাজের এই বিপন্নতা সমগ্র মানবজাতিকে বিপদাপন্ন করছে । তাই রাজ্য তথা দেশ জুড়ে ভয়াবহ এই নারী নির্যাতনের বিরুদ্ধে নারীর মর্যাদা রক্ষার্থে এবার ‘জাগো নারী জাগো বহ্নিশিখা’র উদ্যোগে ৯ থেকে ১৬ ই ডিসেম্বর রাজ্য জুড়ে শুরু হয়েছে অঙ্গীকার যাত্রা।মঙ্গলবার উদ্যোক্তাদের পক্ষ থেকে ডায়মণ্ডহারবারে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।এদিনের কর্মসূচীতে উপস্থিত ছিলেন,সমাজের বিশিষ্ট মানুষজন,শিক্ষক-শিক্ষিকারাও।
‘জাগো নারী জাগো বহ্নিশিখা’র কর্মসূচীর অঙ্গ হিসেবে এদিন ডায়মন্ড হারবার অঙ্গীকার যাত্রা সহায়ক কমিটির পক্ষ থেকে মঙ্গলবার ৯ই ডিসেম্বর মহীয়সী নারী রোকেয়া সাখাওয়াত হোসেনের স্মরণ দিবসে ডায়মণ্ড হারবার শহরের ‘পারুল ভবনে’ বিকালে এক সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করা হয়।
উদ্যোক্তারা জানান, এদিন প্রায় দেড় শতাধিক মহিলা ও নাগরিক এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এছাড়া উপস্থিত ছিলেন শিক্ষক পুলক বসু, শিক্ষিকা নমিতা, ইসলাম, বিশিষ্ট সংস্কৃতি প্রেমী শংকর বিশ্বাস, শিক্ষক দেবাশীষ রায় চৌধুরী, কবি গৌতম মন্ডল, সাহিত্যিক গোবিন্দ সরকার প্রমুখও।
অঙ্গীকার যাত্রা প্রসঙ্গে রাজ্য অভ্যর্থনা কমিটির পক্ষ থেকে অনুমিতা পানি বলেন, ‘ভয়াবহ নারী নির্যাতনের বিরুদ্ধে এবং নারীর নিরাপত্তার দাবিতে এই অঙ্গীকার যাত্রায় ১৬ই ডিসেম্বর সমাপনী সমাবেশের সবাইকে যোগ দেওয়ার আহ্বান জানাই । এই অঙ্গীকার যাত্রা সমর্থনে ডায়মন্ড হারবার মহাকুমার সাতটি জায়গায় যথা কঙ্কন দিঘির জটাতে, রাধাকান্তপুর এর আটেশ্বর তলা, কৌতলা রাজুয়াখাকিতে মিছিল এবং মাধবপুরে মশাল মিছিল ও সাংস্কৃতিক অনুষ্ঠান আলোচনা সভার করা হয় ‘।

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

খবর এবং বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন:- ৯১৫৩০৪৩৩৮০
