
প্রতীকী ছবি———
বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- মাংসের দোকানে ২কর্মীর মধ্যে গন্ডগোল। আর তার ফলেই যুবককে কোপানোর অভিযোগ উঠল তাঁর সহকর্মীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মহেশতলায় ।গুরুত্র আহত যুবকের নাম সোহেল শেখ(২০)। রক্তাত্ব অবস্থায় তাঁকে উদ্ধার করে কোলকাতায় এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে সেখানে চিকিৎসাধীন। এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে। অভিযুক্ত কি গ্রেফতার করেছে পুলিশ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে,ডায়মন্ড হারবার পুলিশ জেলার মহেশতলা থানা এলাকার আকড়া বাজারে শুক্রবার রাত্রে একটি মাংসের দোকানের দুই কর্মীর মধ্যে প্রথমে তর্কাতর্কি বাঁধে।পরে ওই বচসা চলাকালীন অভিযোগ সেই সময় আলমগীর শেখ(৪০)। সহ কর্মী সোহেল শেখের পেটে ধারালো অস্ত্রদিয়ে একাধিকবার আঘাত করে বলে অভিযোগ।রক্তাত্ব অবস্থায় ঘটনাস্থলে লুটিয়ে পড়েন ওই যুবক।খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে আহত যুবককে উদ্ধার করে। প্রথমে স্থানীয় হাসপাতাল এবং পড়ে কোলকাতায় এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বর্তমানে সেখানে আশঙ্কাজন অবস্থায় চিকিৎসাধীন। ঘটনার পর ওই মাংস দোকানের কর্মী আলমগীরকে আটক করে মহেশতলা থানার পুলিশ। তবে ঠিক কি কারণে সহকর্মী যুবককে একাধিকবার আঘাত করে কোপ দিল। এর রহস্যটাই কি? না, এর পিছনে অন্য কোন কারণ আছে, মুলত সেই বিষয়গুলো খতিয়ে দেখছে অভিজ্ঞ তদন্তকারীরা।তবে এই ঘটনার খবর চাউর হতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

খবর এবং বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন-৯১৫৩০৪৩৩৮০
