
প্রতীকী ছবি—–
বাংলার চাণক্য নিউজ ডেস্ক :- ডায়মণ্ডহারবার মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল থেকে গত তিনদিন ধরে নিখোঁজ থাকা বৃদ্ধ রোগীর দেহ উদ্ধার ।শনিবার ডায়মন্ড হারবার পৌরসভার ৯- ১০ নম্বর ওয়ার্ডের নয়নজুলি থেকে এক বৃদ্ধের দেহ উদ্ধার ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চলের ছড়ায়। মৃতের নাম আরজেদ আলি ফকির ( ৭৩)। বাড়ি মগরাহাট। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। ঘটনার তদন্ত শুরু করে পুলিশ।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে, শারীরিক অসুস্থতা নিয়ে আরজেদ আলি ফকিরকে প্রথমে দক্ষিণ ২৪ পরগনা মগরাহাট হাসপাতালে ভর্তি করা হয়।পরে তার শারীরিক অবস্থা ক্রমশ অবনতি হলে তাঁকে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয় গত ৬ই নভেম্বর।সে সময় হাসপাতালে পরিবারের তরফ থেকে তাকে ভর্তি করেছিলেন তাঁর ছেলে তাহির আলি। ডায়মণ্ডহারবার মেডিকেল কলেজে ভর্তি করার পরই তাঁর চিকিৎসা শুরু হয়। যদিও জানা গেছে, ওই বৃদ্ধের মানসিক অবস্থা ঠিক ছিল না। চিকিৎসা চলাকালীন গত ১২ ই নভেম্বর ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ এণ্ড হাসপাতাল থেকে হঠাৎই নিখোঁজ হয়ে যান আরজেদ আলি ফকির। এর পরেই হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে ডায়মন্ড হারবার থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। পুলিশ তদন্ত শুরু করে প্রথমেই রোগীর পরিবারের সঙ্গে কথাবার্তা বলেন। এদিকে শনিবার ১৫ ই নভেম্বর ডায়মন্ড হারবার পৌরসভার ৯- ১০ নম্বর ওয়ার্ডের নিউ মাধবপুর- রবীন্দ্রনগর এলাকার বাইপাস রাস্তার পাশের নয়নজুলি থেকে ওই বৃদ্ধ রোগীর দেহ উদ্ধার হয়। ঘটনা তদন্ত নামে ডায়মন্ড হারবার থানার পুলিশ। অভিজ্ঞ তদন্তকারীদের প্রাথমিক অনুমান, শৌচকর্মের সময় পা পিছলে সম্ভবত জলে পড়ে যান ওই বৃদ্ধ ।তবে ময়নাতদন্তির পর সবকিছু জানা যাবে। ঘটনার তদন্ত চলছে।

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

খবর এবং বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন:- ৯১৫৩০৪৩৩৮০
