
বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- বীর বিপ্লবীদের স্বাধীতার জন্য সংগ্রাম,আত্মত্যাগের ইতিহাস।আমরা বিভিন্ন বই কিংবা ছবিতে দেখেছি ।তবে এবার সেই বীর বিপ্লবীদের জীবনী এবং দেশের জন্য আত্মবলিদান প্রভৃতি বিষয় নিয়ে ডায়মন্ড হারবার মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে আজ থেকে ডায়মন্ড হারবার হাই স্কুলে শুরু হল “ভারতের মুক্তি সংগ্রামে বাংলা” শীর্ষক পোস্টার প্রদর্শনী ।

এদিন এই পোস্টার প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন ডায়মণ্ডহারবারের মহকুমা শাসক অঞ্জন ঘোষ ও ডায়মণ্ডহারবারের বিধায়ক পান্নালাল হালদার ও অতিরিক্ত জেলা বিদ্যালয় পরিদর্শক। উপস্থিত ছিলেন, ডায়মন্ড হারবার পৌরসভার পৌর সভার চেয়ারম্যান প্রনব দাস, ডায়মণ্ডহারবার মহকুমা তথ্য ও সংস্কৃতি আধিকারিক ব্রতী বিশ্বাস (দত্ত)এছাড়াও স্কুলের শিক্ষক এবং ছাত্রছাত্রীবৃন্দরাও। এদিন এই পোস্টার প্রদর্শনী প্রসঙ্গে উদ্যোক্তারা জানান, “বাংলার স্বাধীনতা আন্দোলন ছিল ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে একটি গুরুত্বপূর্ণ সংগ্রাম। এই আন্দোলনে বাংলা ভাষা ও সংস্কৃতির গুরুত্ব ছিল অপরিসীম। এই আন্দোলনের বিভিন্ন দিকগুলির মধ্যে রয়েছে স্বদেশী আন্দোলন, বিপ্লবী কার্যকলাপ এবং সাংস্কৃতিক জাগরণ। ছাত্র – ছাত্রীদের এই বিষয়ে অবহিত করার জন্য এই প্রদর্শনীর আয়োজন করা হয়”।আজ ১৯শে আগষ্ট থেকে ২১শে আগস্ট পর্যন্ত চলবে এই প্রদর্শনী।প্রতিদিন সকাল ১১টা থেকে বিকেল ৫টে পর্যন্ত খোলা থাকবে।এই প্রদর্শনীতে কোন প্রবেশ মূল্য লাগবেনা।তবে প্রথম দিনেই এই প্রদর্শনীতে ছাত্রছাত্রীদের ভীড় ছিল চোখে পড়ার মত।

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

খবর এবং বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন:-৯১৫৩০৪৩৩৮০
