
বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- বঙ্গোপসাগরে ক্রমশ শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ।বর্তমানে উত্তর-পশ্চিম এবং পশ্চিম- মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপের অবস্থান ।শক্তি বাড়িয়ে ক্রমশ গভীর নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা।দক্ষিণ উড়িষ্যা এবং উত্তর অন্ধপ্রদেশ উপকূলে এর প্রভাব বেশি থাকবে। তবে মঙ্গলবার দুপুরে এটি স্থলভাগে ঢুকতে পারে। যদিও এই নিম্নচাপের সরাসরি কোন প্রভাব নেই বাংলায় ।ফলে আপাতত টানা বৃষ্টির সম্ভাবনাও নেই। তবে আবহাওয়া দপ্তরের পূর্বভাস অনুযায়ী সপ্তাহান্তে ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে।তবে বিক্ষিপ্ত ভাবে হালকা ও মাঝারি বৃষ্টি চলবে উপকূলীয় জেলাগুলিতে।
আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর,উত্তরবঙ্গে আজ সোমবার বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কচবিহারে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত এই পাঁচটি জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা। সেই সঙ্গে জানা গেছে,বৃষ্টির সঙ্গে ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। শনিবার থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে কমবে বৃষ্টির পরিমাণ।
অন্যদিকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজ থেকে বৃষ্টি কমবে বলে জানা গিয়েছে। তবে উপকূলবর্তী দুই জেলা দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির আশঙ্কা। এছাড়াও বৃষ্টিতে ভিজতে পারে পশ্চিমের জেলা গুলি। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়াতে ঝড় বৃষ্টির সম্ভাবনা। দিনভর দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই আংশিক মেঘলা আকাশ। তবে বাতাসের আর্দ্রতা বেশি থাকায় অস্বস্তি জারি থাকবে। সেই সঙ্গে কোলকাতাতেও প্রায় একই রকম আবহাওয়া থাকবে। ভারী বৃষ্টির সম্ভবনা নেই আপাতত। আংশিক মেঘলা আকাশ , মাঝেমধ্যে বিক্ষিপ্ত বৃষ্টি হবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

খবর এবং বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন:- ৯১৫৩০৪৩৩৮০
