
বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- গভীর রাতে অপরিচিত যুবকদের বাইকে চেপে পাড়ায় ঘোরাঘুরি করতে দেখে প্রথমে পথ আটকে দাঁড়িয়ে জিজ্ঞাসাবাদ তারপর বাইকের চাবি কেড়ে নিয়ে চলল বচসা পরে হাতাহাতি। আর তারপরই ছুরি দিয়ে আঘাতে মৃত্যু হল এক যুবকের । তিন যুবকের বিরুদ্ধে খুনের অভিযোগ মৃত যুবকের সঙ্গীদের। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে বারুইপুর থানা এলাকায় টগরবেড়িয়ায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে ,মৃত যুবকের নাম শুভঙ্কর মন্ডল। এদিন তিনি বারুইপুর থানার মাদারিহাট গ্রাম পঞ্চায়েতের টগরবেড়িয়া প্রাথমিক বিদ্যালয়ের কাছে আত্মীয়র বাড়িতে যাচ্ছিলেন।তাঁর সঙ্গে ছিলেন তার দুই বন্ধু। শনিবার রাত প্রায় বারোটা সাড়ে বারোটা নাগাদ। অপরিচিত স্থানীয় তিন যুবক তাঁদের পথ আটকায়। অভিযোগ জগা, অরূপ ও ভূত নামে তিনজন। শুভঙ্কর মণ্ডলের মোটর বাইকের চাবি কেড়ে নেয় বলে অভিযোগ। আর এই নিয়েই শুরু হয় প্রথমে বচসা তারপর হাতাহাতি। মৃত যুবক শুভঙ্করের সঙ্গীদের অভিযোগ এরপরই ছুরি নিয়ে হামলা চালায় স্থানীয় ওই তিন যুবক। চুরির আঘাতে মাটিতে লুটিয়ে পড়ে শুভঙ্কর ।বেগতিক দেখে তিন যুবক সেখান থেকে পালিয়ে যায়। গুরুতর রক্তাক্ত অবস্থায় শুভঙ্করকে বাইকে চাপিয়েই তাঁর দুই সঙ্গী, বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
ইতিমধ্যে পুলিশ খবর পেয়ে দেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠায় ।সেই সঙ্গে মৃত শুভঙ্করের সঙ্গে থাকা দুইজনকে আটক করেছে পুলিশ। পাশাপাশি অভিযুক্ত জগাই নস্করকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। তবে এই ঘটনায় দুইজন পলাতক। পাশাপাশি জানা গেছে, কয়েকজনকে আটক করে তদন্ত শুরু করেছে পুলিশ। ঠিক কি কারনে এই ঘটনা ঘটল সে বিষয় তদন্ত শুরু করেছেন অভিজ্ঞতা তদন্তকারীরা।এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

খবর এবং বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন:- ৯১৫৩০৪৩৩৮০
