ভোরের আলো ফুটতে না ফুটতেই তৃণমূল নেতা শওকত মোল্লার বাড়ি ঘিরে ফেলল কেন্দ্রীয় বাহিনী,তল্লাশি শুরু করল NIA

রাজ্য

বাংলর চাণক্য নিউজ ডেস্ক:- বিধানসভা নির্বাচনে ঠিক আগেই ভাঙ্গরে দক্ষিণ বামুনিয়ায় বিস্ফোরণের ঘটনা ঘটে। আর এবার সেই তদন্তে  এনআইএ। আজ বৃহস্পতিবার ৪/০৬/২০২৬ সকাল ৬টা নাগাদ দক্ষিণ ২৪ পরগনার জীবনতলায় তৃণমূল কংগ্রেসের এক প্রভাবশালী,দাপুটে নেতা ও প্রাক্তন বিধায়ক শওকত মোল্লার বাড়িতেই হঠাৎ হানা দেয় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এনআইএ। যদিও শওকত মোল্লার  বাড়ির গেটে তালা বন্ধ থাকায় আধিকারিকরা নেতার স্থানীয় দলীয় কার্যালয়ে গিয়ে তল্লাশি শুরু করেন। গোটা এলাকা নিরাপত্তার চাদরে মুড়ে ফেলেছে। আছে রাজ্য পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী।
যদিও তদন্তের স্বার্থে এই মুহূর্তে তদন্তকারীরা সংবাদ মাধ্যমকে কিছু না জানালেও সূত্রের খবর, গত মার্চ মাসে ভাঙ্গরে ঘটে যাওয়ায় ভয়াবহ বোমা বিস্ফোরণের ঘটনায় একজনের প্রাণ হারিয়েছিলেন এবং বেশ কয়েকজন গুরুতর আহত হন। আর এ বিষয় নিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক চর্চাও শুরু হয়েছিল।অভিজ্ঞ তদন্তকারীদের অনুমান মজুর বোমা থাকার ফলেই এই বিস্ফোরণের ঘটনা ঘটে। ভোরের আলো ফুটতেই আজ অভিযানে নামে এনআইএ বিশেষ টীম। শওকত মোল্লার খোঁজ না মিললেও গোয়েন্দারা তাঁর কার্যালয়ের বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি খতিয়ে দেখেন। স্থানীয়দের সঙ্গে জিজ্ঞাসাবাদ করেন। পরে তৃণমূল নেতা শওকত মোল্লার ছেলের সঙ্গে কথা বলার পর আধিকারিক তাকে একটি গাড়িতে করে সঙ্গে নিয়ে রওনা দেন। এইমূর্হূতে শওকত মোল্লা কোথায় আছে সে নিয়েও কিছু জানা যায়নি।
প্রসঙ্গত এই বিস্ফোরণের পর আইএসএফ  প্রথম থেকে নিরপেক্ষ তদন্তের  দাবিতে জোর আওয়াজ তুলেছিল। তাদের সেই আন্দোলনের জেরে। এনআইএ এই মামলার দায়িত্ব নেয়। ইতিমধ্যেই ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেফতার করে। তবে আজকের ভোরের  কেন্দ্রীয় আইনের এই হানার খবর চাউর হতে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।  

ADVT

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *