
তোতন দাশ,বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- আজ থেকে পশ্চিমবঙ্গে দেওয়া শুরু হল অন্নপূর্ণা যোজনা টাকা। নির্বাচনের আগে বিজেপি তাদের সংকল্প পত্রে জানিয়ে দিয়েছিল অন্নপূর্ণা যোজনা মাধ্যমে বাংলার মেয়েদের মাসে ৩০০০ টাকা করে দেওয়া হবে। আর সেই কথা মতই আজ ৩রা জুন বুধবার থেকেই অন্নপূর্ণা যোজনা টাকা দেওয়া কাজ শুরু হলো। এদিন এই অন্নপূর্ণা যোজনার উদ্বোধন প্রক্রিয়া রাজ্যের প্রতিটি জেলা,ব্লক পৌরসভা, কর্পোরেশনের সঙ্গে সঙ্গে দক্ষিণ২৪পরগণার অন্নপূর্ণা যোজনার প্রাপকদের হাতে অন্নপূর্ণা যোজনার হয়। ডায়মন্ড হারবার পৌরসভায় প্রায় ১১৭ জন মহিলার হাতে এদিন সার্টিফিকেট তুলে দেওয়া হয়। পৌর প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ডায়মন্ড হারবার পৌর এলাকায় ইতিমধ্যে মোট ১৯৫০ জন মহিলার অ্যাকাউন্টে এই অন্নপূর্ণা যোজনার টাকা আজ থেকে ধাপে ধাপে টাকা ঢুকবে।এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ডায়মণ্ডহারবার পৌরসভার কার্যনির্বাহী আধিকার সহ অন্যান্য আধিকারিকরা। পাশাপাশি এদিন নবান্ন থেকে লাইভ সম্প্রচার প্রদর্শিত হয়।
নবান্ন থেকে এদিন ২৮ লক্ষ ২৫ হাজার ৭৬৯ জন মহিলার একাউন্টের সরাসরি টাকা দেওয়া হয়েছে বলে জানান রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
নবান্নে বৈঠকের পর মুখ্যমন্ত্রী বলেন, খুব অল্প সময়ের মধ্যে মুখ্যসচিব, অর্থ সচিব সহ সমস্ত আধিকারিকদের সহযোগিতা এই প্রকল্পের সূচনা হলো। যারা যোগ্য সবাইয়ের সুযোগ পাবেন। মুখ্যমন্ত্রী আরও জানান, অন্নপূর্ণা যোজনার নতুন করে ফর্ম দেওয়া হচ্ছে। প্রথম থেকে নথিভুক্ত করনের কাজ শুরু হয়েছে। তিনি আরো বলেন, এস আই আর এর পরবর্তী সময়ে বহু ভোটারের নাম স্থায়ীভাবে তালিকা থেকে বাদ পড়েছে। এমন লক্ষ লক্ষ ব্যক্তি লক্ষীর ভান্ডার সহ একাধিক সামাজিক প্রকল্পের সুবিধা পাছিলেন। আমরা চাইনা কোন অভারতীয় অ্যাকাউন্টে সরকারি টাকা যাক।
পুরো প্রক্রিয়া স্বচ্ছতার সঙ্গে এগোচ্ছে বলে জানান রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অনলাইনে অফলাইনে ফর্ম পাওয়া যাবে ।যারা ফর্ম ফিলাপ করতে পারবেন না তাদের বাড়িতে প্রতিনিধিদের পাঠানো হবে। ফর্ম ফিলাপের দায়িত্ব সরকারের বলেন জানান মুখ্যমন্ত্রী। আগামী তিন মাস ফর্ম পূরণের প্রক্রিয়া চলবে। মন্ত্রী অগ্নিমিত্রা পল জানান, অন্নপূর্ণা যোজনা জন্য যারা আবেদন করেছেন আজ থেকেই সরাসরি ব্যাংকে টাকা ঢুকবে। আজ থেকেই অনলাইনে ফর্ম ফিলাপ করা যাবে বলে মন্ত্রী জানান। তিনি আরো বলেন ফর্ম পূরণের পাঁচ দিন থেকে সাত দিনের মধ্যে টাকা অ্যাকাউন্টে ঢুকে যাবে।

ADVT





