সিঙ্গুরে নার্সিংহোমেই নার্সের মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ২

রাজ্য

বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- সিঙ্গুরের বেসরকারি নার্সিংহোমের নার্সের রহস্য মৃত্যুর ঘটনায় এখন পর্যন্ত গ্রেপ্তার ২। ইতিমধ্যে নার্সিংহোমের মালিকও ওই যুবতী নার্সের প্রেমিককে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার নার্সদের দেহে ময়নাতনদের জন্য কোলকাতায় পাঠানো হয়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে,নার্সিংহোমের মালিক  সুবীর ঘোড়া এবং ওই যুবতী নার্সের প্রেমিক রাধা গোবিন্দ ঘটন কে পুলিশ দ্রুত গ্রেপ্তার করেছে।পুলিশ প্রাথমিক তদন্তে জানতে পেরেছে পূর্বপরিচিত রাধা গোবিন্দ ঘটনের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল ওই নার্সিংছাত্রীর ।আরও জানা গেছে, ওই নার্সের বাড়ি পূর্ব মেদিনীপুরের এগরা এলাকায়। অভিযোগ বিয়ের প্রতিশ্রুতি দিয়েও বিয়ে না কড়ায় মনের দিক থেকে ভেঙে পড়েছিলাম ওই তরুনী নার্স ।পাশাপাশি ওই নার্সিংহের মালিকের সঙ্গে যুবতী সঙ্গে খারাপ আচরণ করতেন বলে অভিযোগ উঠেছে। ধৃতদের ১৪ দিনের হেফাজতের চেয়ে আদালতে পেশ করেছে পুলিশ। সেই সাথে শ্রীরামপুর ওয়াল্ড হাসপাতাল থেকে মৃতদেহ ময়নাতদন্তের জন্য কোলকাতায় পাঠানো হয়। তবে এই ঘটনার পর স্বাভাবিকভাবে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। ফলে নার্সিংহোম সংলগ্ন রাস্তায় প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে।
প্রসঙ্গত বুধবার রাতে নার্সিংহোমের থেকে ওই যুবতী নার্সের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। তিন দিন আগে ওই নার্সিংহোমে যোগ দিয়েছিলেন ওই তরুণী নার্স।ঘটনার খবর চাউর হতেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা।দফায় দফায় বিক্ষোভ হয়।মৃতের পরিবারের অভিযোগ মেয়েকে খুন করা হয়েছে। পাশাপাশি নার্সিং হোম মালিকের বিরুদ্ধেও অভিযোগ তুলে মৃতের পরিবার।মৃত ওই যুবতী নার্সের বাড়ি পূর্বমেদিনীপুরের নন্দীগ্রাম রায় নগরে। জানা গেছে, গত বছর বেঙ্গালুরু থেকে নার্সিং করেন। জিএনএম পরীক্ষার দিয়েছিলেন।কেবলমাত্র
সার্টিফিকেট এর জন্য সিঙ্গুরের গোড়ায় তেমাথা এলাকায় ওই নার্সিংহোমে প্রশিক্ষণপ্রাপ্ত নার্স হিসাবে কাজে তিনি যুক্ত হয়েছিলেন।  

ADVT

ADVT

ADVT

ADVT

খবর এবং বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন:-৯১৫৩০৪৩৩৮০

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *