
বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- সমগ্র দেশের সঙ্গে এরাজ্যেও পালিত হল ৭৯তম স্বাধীনতা দিবস ।এদিন কোলকাতার রেড রোডে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।পাশাপাশি রাজ্যে বিভিন্ন জেলার সঙ্গে দক্ষিণ২৪পরগণা জেলায় নানা অনুষ্ঠানের মাধ্যমে যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালিত হল স্বাধীনতা দিবস।

এদিন আলিপুরে দক্ষিণ২৪পরগণার জেলাশাসকের কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করেন জেলাশাসক সুমিত গুপ্তা।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার উচ্চপদস্থ আধিকারীকরা।সেই সঙ্গে ডায়মণ্ডহারবার মহকুমা প্রশাসনের উদ্যোগে প্রশাসন ভবন প্রাঙ্গনে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন মহকুমা শাসক অঞ্জন ঘোষ।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডায়মণ্ডহারবারের বিধায়ক পান্নালাল হালদার,ডায়মণ্ডহারবার পৌরসভার চেয়ারম্যান প্রনব দাস,ভাইস চেয়ারম্যান রাজর্ষি দাস,এবংআধিকারিকরা।

এদিনের দেশাত্মবোধক সাংস্কৃতিক অনুষ্ঠানে পরিবেশিত হয় গান, নৃত্য,আবৃতি,যোগব্যায়াম প্রদর্শন করেন ডায়মণ্ডহারবার মহকুমার বিভিন্ন স্কুলের ছাত্র ছাত্রীরা পাশাপাশি অনুষ্ঠানের শেষ পর্যায়ে দর্শকদের মনোরঞ্জনের জন্য ম্যজিক-শো আয়োজন করা হয়।

অন্যদিকে বারুইপুর এবং ক্যানিং,কাকদ্বীপ মহকুমায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয় স্বাধীনতা দিবস।

পাশাপাশি এদিন ডায়মণ্ডহারবার মহকুমার ফলতা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে মহা সমারোহে পালন করা হল ভারতবর্ষের ৭৯ তম স্বাধীনতা দিবস। এই উপলক্ষ্যে বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, শিক্ষিকা, রন্ধনকারী দিদি ও অনুরাগী অভিভাবক অভিভাবিকা সহ সর্বস্তরের মানুষজন সম্মিলীত ভাবে ফলতা বাস স্ট্যান্ড পর্যন্ত এক বর্ণাঢ্য পদযাত্রা করেন । ফলতা বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় কিছু নৃত্য পরিবেশন করেন স্কুলের ছাত্রীরা।

এরপর বিদ্যালয় প্রাঙ্গণে ফিরে এসে জাতীয় পতাকা উত্তোলন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক তিলক নস্কর ও বিশিষ্ট সমাজসেবী চিত্তরঞ্জন দে । পরে সমস্ত শিক্ষার্থী, শিক্ষক শিক্ষিকা সহ উপস্থিত সকল মানুষ শহীদ বেদীতে মাল্য ও পুষ্প অর্পণ করেন। এরপর বিদ্যালয় প্রাঙ্গণে স্কুলের ছাত্রীরা নৃত্য পরিবেশন করেন। সবশেষে জাতীয় সঙ্গীতের মাধ্যমে এদিনের অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘোষণা করা হয়। প্রতিটি শিক্ষার্থীর জন্য এদিন স্কুলের উদ্যোগে খাবারের প্যাকেটের ব্যবস্থা করা হয় ।

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

খবর এবং বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন:- ৯১৫৩০৪৩৩৮০
