নার্সিংহোমই উদ্ধার নার্সের দেহ ! সিঙ্গুরে ব্যাপক চাঞ্চল্য

রাজ্য

বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- এক তরুণী নার্সের রহস্য মৃত্যুকে কেন্দ্র সিঙ্গুরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।  হুগলির সিঙ্গুরের বোড়াই তেমাথা এলাকার নার্সিংহোমের  প্রশিক্ষণপ্রাপ্ত এক নার্সের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায়। জানা গেছে, গত বছর বেঙ্গালুরুর নার্সিং ট্রেনিং – জেএনএম এর জন্য পরীক্ষা দিয়েছিলেন। সার্টিফিকেটের জন্য ওই নার্সিংহোমে চাকরি করতে এসেছিলেন ।
পুলিশ সূত্রে জানা গেছে,নন্দীগ্রামের রায় নগরের বাসিন্দা ছিলেন ওই তরুণী নার্স। গত তিনদিন আগে নার্সিংহোমে কাজে যোগ দেন। এরপর বুধবার রাতে তাঁর ঝুলন্ত দেহ নার্সিংহোমের  চারতলার একটি ঘর থেকে উদ্ধার হয়। প্রথমে নার্সিংহোমের কর্মীরা দেখতে পায়। পরে তারাই পুলিশের খবর পাঠায়। পুলিশ ঘটনা স্থলে এসে  ঝুলন্ত দেহ উদ্ধার করে নিয়ে যায়। পরিবারের অভিযোগ, কেন তাঁদের আসার আগে পুলিশ  দ্রুত মৃতদেহ তুলে নিয়ে গেল।পাশাপাশি পরিবারের অভিযোগ তাদের মেয়েকে খুন করা হয়েছে।আর এই ঘটনার প্রতিবাদে  সকাল থেকে এলাকায় চলে  ব্যাপক উত্তেজনা। পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায় এলাকার স্থানীয় মানুষজন। মৃতের বাবা ও মা রাস্তায় বসে বিক্ষোভ দেখান।  এলাকার মানুষজন রাস্তায় বসে অবরোধ করে বিক্ষোভ দেখান। 

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

খবর এবং বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন:- ৯১৫৩০৪৩৩৮০

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *