পারিবারিক কলহ,ভাইয়ের হাতে দাদা ‘খুন’! উস্তিতে চাঞ্চল্য  

রাজ্য

বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- নেশা করত দাদা অভিযোগ, প্রায় প্রতিদিনই সর্দার পরিবারে লেগে থাকত পারিবারিক কলহ। বুধবার সকালেও শুরু হয় স্বামী-স্ত্রীর অশান্তি । আর  ঝগড়া থামাতে আসে  দুই ভাই ।দাদার  সঙ্গে ভাইয়েদের মধ্যে তীব্র বাদানুবাদ চলার সময় দাদা কে বাঁশ দিয়ে পিটিয়ে খুনের অভিযোগ উঠল দুই  ভাইয়ের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার উস্তি থানার সরাচি গ্রামে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে।নিহতের নাম সাজিদ সর্দার (২৪) ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে উস্তি থানার পুলিশ। দেহটি ময়না তদন্তের জন্য ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে পুলিশ মর্গেকে পাঠানো হয়েছে। এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে দুইজনকে আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ।

  পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন সাজিদ সরদার ও তাঁর স্ত্রীর সঙ্গে কথা কাটাকাটি থেকে ব্যাপক বচসা শুরু হয়। সে সময়ে তাঁর ছোট দেওর রশিদ সর্দারকে ঝগড়া থামাতে ডাকেন বৌদি।কিন্তু সেই ঝগড়া থামার বদলে মারাত্মক ভয়ংকর আকার ধারণ করে। দাদা ও  ভাইয়ের মধ্যে তীব্র কথা কাটাকাটি শুরু হয়। এরপর বাড়ির উঠোনে পড়ে থাকা বাঁশ দিয়ে দাদাকে দুই ভাই মারধর করলে, ঘটনাস্থলে রক্তাত্ব অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন সাজিদ। তাদের চিৎকার চেঁচামেচিতে স্থানীয় মানুষজন ছুটে আসেন। গুরুতর আহত সাজিদ সর্দারকে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনার এলাকায় শোকের ছায়া নেমে আসে।


এ বিষয়ে ডায়মন্ড হারবার পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার জোনাল মিতুন কুমার দে বলেন, ‘ইতিমধ্যে উস্থির ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। প্রাথমিক তদন্তে পাওয়া গেছে, ওর সহদর ভাই দুইজন উপস্থিত ছিল। এর মধ্যে একজন নাবালক। ঘটনার সময় তাঁরা একটা বাঁশ দিয়ে আঘাত করে। সে সময় মৃত সাজিদের স্ত্রী উপস্থিত ছিলেন। ফলে তাঁর মতামত কে গুরুত্ব দেওয়া হচ্ছে। তাঁর অভিযোগের ভিত্তিতে মামলার রুজু করে তদন্ত শুরু হয়েছে’।

ADVT

ADVT

ADVT

ADVT

খবর এবং বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন:- ৯১৫৩০৪৩৩৮০

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *