টিকিট চাইতেই মহিলা রেল যাত্রী সপাটে গরম ঘুগনি ছুড়ে মারল টিটির মুখে! বারুইপুরে চাঞ্চল্য

রাজ্য

বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- টিকিট চেক করতে গিয়ে ঘটে গেল অপ্রত্যাশিত ‘গরম ঘুগনি আক্রমণ’। আর এর শিকার হলেন এক মহিলা টিকিট পরীক্ষক, নাম পূজা কুমারী। ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনার বারইপুর স্টেশন। অভিযুক্ত মহিলা যাত্রী নাম সাহিদা বিবি।তাঁকে আরপিএফ বারুইপুর জিআরপির  হাতে তুলে দেয়। এই ঘটনার জেরে  শিয়ালদহ দক্ষিণ শাখার বারুইপুর স্টেশনে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে ,শনিবার দিন সকালে অন্যান্য দিনের মতোই শিয়াদহ দক্ষিণ শাখার বারুইপুর জংশনের ২ নম্বর প্লাটফর্মে দাঁড়িয়ে ছিল আপ বারইপুর লোকাল। আর সেই লোকাল ট্রেনের লেডিস কম্পার্টমেন্টের টিকিট চেক করতে যান মহিলা টিকিট পরীক্ষক পূজা কুমারী। অভিযুক্ত মহিলা রেলযাত্রী তাঁর আরেক সঙ্গীর সঙ্গে বসে গরম গরম ঝাল ঝোল ঘুগনি খাচ্ছিলেন। টিকিট পরীক্ষক ওই মহিলার টিকিট দেখতে চাইলে আচমকাই, গরম ঘুগনি মহিলা টিকিট পরীক্ষক পূজা কুমারীর মুখে ছুঁড়ে মারে বলে অভিযোগ ।আকর্ষিক এই ঘটনার ফলেই কার্যত কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়েন ওই মহিলা টিকিট পরীক্ষক। অন্যদিকে গরম ঝাল ঝোলের  ঘুগনি চোখে পড়তেই বীভৎস জ্বালায় ছটফট করতে করতে আত্মচিৎকার করে উঠলে। ট্রেন কম্পারমেন্টের অন্য যাত্রীরা ছুটে আসেন।এদিকে ভিড় জমে যায়।  তবে কর্তব্যে অনড় ওই  মহিলা টিকিট পরীক্ষক কোন ক্রমে নিজেকে সামলে, অভিযুক্ত মহিলা যাত্রীকে প্লাটফর্মের নিচে টেনে নামায় ।তবে চিৎকার চেঁচামেচির আর জটলা দেখেই ঘটনা স্থলে ছুটে আসে আরপিএফ । প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে,অভিযুক্ত ওই মহিলা রেল যাত্রীর  নাম সাহিদা বিবি। তাঁর বাড়ির সুভাষগ্রাম এলাকায়। অভিযোগ সুভাষগ্রাম থেকে শিয়ালদার বৈধ টিকিট তাঁর থাকলেও বারুইপুরে আসার কোন বৈধ টিকিট ছিল না। ঘটনার পর বারুইপুরের আরপিএফ পক্ষ থেকে অভিযুক্ত মহিলা যাত্রীকে বারুইপুর জিআরপির হাতে তুলে দেওয়া হয়। তবে এই ঘটনার পর অভিযুক্ত মহিলা যাত্রী সাহিদা বিবি তাঁর দাবি তিনি ভুল করে ফেলেছেন। তবে মহিলা টিকিট পরীক্ষক পূজা কুমারী  অভিযুক্ত  মহিলা যাত্রীর শাস্তির দাবী জানিয়েছেন।  এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।

 ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

খবর এবং বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন:- ৯১৫৩০৪৩৩৮০

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *