
বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- কয়েকদিন হল বৃষ্টির দাপট কমেছে ।আকাশ রৌদ্রোজ্জ্বল । মাঝেমধ্যে মেঘলা হলেও বৃষ্টি হয়নি। তবে কি এবার বর্ষার দাপুটে ইনিংস শেষ হতে চলেছে। কি বলছে হাওয়া অফিসের পূর্বাভাস ,চলতি সপ্তাহে বিদায় নেবে বর্ষা। ইতিমধ্যে সকাল দিকে একটু শীত শীত আমেজ। তাপমাত্রা নিম্নমুখী। কমেছে বাতাসের আর্দ্রতা। ক্রমশ শুষ্ক হচ্ছে বাতাস।
শীত প্রসঙ্গে আলিপুর আবহাওয়া দপ্তরসূত্রের খবর,সবকিছু ঠিকঠাক থাকলে আগামীকাল অর্থাৎ ১৪ই অক্টোবর মঙ্গলবার অথবা ১৫ ই অক্টোবর বুধবার এবারের মত বর্ষা বিদায় নেবে। সেক্ষেত্রে পশ্চিমের জেলা এবং উত্তরের পাহাড়ি অঞ্চলে সামান্য ছিটে ফোঁটা বৃষ্টি হতে পারে এ সপ্তাহে। সোমবার উপকূলবর্তী জেলা দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে হালকা বৃষ্টি। এছাড়া দার্জিলিং ,কালিম্পং ,জলপাইগুড়িতে দু-তিন দিন স্থানীয় মেঘের প্রভাবে বৃষ্টি হতে পারে। তবে মালদহ, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুরে শুষ্ক আবহাওয়া এখন অনুভব হচ্ছে। পাশাপাশি কোলকাতা সহ দক্ষিণবঙ্গে চলতি সপ্তাহে বেশ আরামদায়ক আবহাওয়া থাকবে বলে মনে করছে আবহাওয়া দপ্তর। এখন আসা যাক তাপমাত্রা কতটা থাকবে। সেক্ষেত্রে ৩২ থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। আকাশ পরিস্কার হলে তাপমাত্রা কমার সম্ভবনা।

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

খবর এবং বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন:- ৯১৫৩০৪৩৩৮০
