মথুরাপুরের কৃষ্ণচন্দ্রপুর হাই স্কুলের ছাত্রীদের এবার দেওয়া হল  জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধক ভ্যাকসিন

রাজ্য শিক্ষা স্বাস্থ্য

বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- ক্যান্সার মানেই ভয়-আতঙ্ক। আর জরায়ুমুখ বা সার্ভিকাল ক্যান্সার কথা শুনলে সেই আতঙ্ক আরো বেড়ে যায়। দেশের মহিলাদের মধ্যে স্তন ক্যান্সারের হার ও এমনিতেই বেশি। সেই সঙ্গে জরায়ুমুখ ক্যান্সার মানে উদ্বেগের পারদ আরো কয়েকগুন বাড়ে। তবে সম্প্রতি এবিষয় সচেতনতার পাশাপাশি বিশেষ এক উদ্যোগ গ্রহণ করল দক্ষিণ ২৪ পরগনা জেলার কৃষ্ণচন্দ্র পুর হাই স্কুল এবং রোটারি ক্লাব অফ আবহমান কোলকাতা। সহযোগিতায় ছিল বেলুড় রোটারি ক্লাব এবং নারায়ন হসপিটাল, হাওড়া। এদের যৌথ উদ্যোগে সুন্দরবনের মথুরাপুর ১ নম্বর ব্লকের অন্তর্গত কৃষ্ণচন্দ্রপুর হাই স্কুলের শতাধিক ছাত্রীকে জরায়ু-মুখ ক্যান্সার প্রতিরোধক ভ্যাকসিন প্রদান করা হয়।
এবিষয় কৃষ্ণচন্দ্রপুর হাই স্কুলের প্রধান শিক্ষক ও সম্পাদক,চন্দন মাইতি বলেন,‘শিক্ষক দিবসে যেমন ছাত্রছাত্রীরা তাঁদের প্রিয় শিক্ষকদের উপহার দিয়ে কৃতজ্ঞতা জানায়, তেমনই এই দিনটিকে স্মরণীয় করে রাখতে বিদ্যালয়ের পক্ষ থেকেও ছাত্রছাত্রীদের জন্য একটি তাৎপর্যপূর্ণ কর্মসূচি গ্রহণ করা হয়েছিল’।পাশাপাশি তিনি আরও বলেন,‘সম্পূর্ণ বিনামূল্যে এই স্বাস্থ্যসেবা প্রদান করা হয়।  ভবিষ্যতেও ছাত্রছাত্রীদের স্বার্থে এ ধরনের কার্যক্রম চালু থাকবে’।


 এদিন এই কর্মসূচীর একেবারে শেষ পর্বে উপস্থিত ছাত্রছাত্রী, অভিভাবক, চিকিৎসক ও অতিথিদের জন্য মধ্যাহ্নভোজেরও ব্যবস্থা করা। এই উদ্যোগ সফল করতে যাঁরা এগিয়ে এসেছেন—নারায়ণ হসপিটালের চিকিৎসক ও নার্সবৃন্দ, রোটারি ক্লাবের কর্মকর্তা ও সদস্যদের প্রতি বিদ্যালয়ের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা ও অভিনন্দন  জানায়।

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

খবর এবং বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন:- ৯১৫৩০৪৩৩৮০

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *