টাকা দেওয়া হয়নি বলে মৃত দেহ কোন ভাবেই আটকে রাখা যাবে না, সময় সীমা বেঁধে নির্দেশিকা জারি করল স্বাস্থ্য কমিশন

রাজ্য স্বাস্থ্য

বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- রোগী মৃত্যুর পর বিল মেটানো হয়নি  কিংবা মেডিক্লেমের টাকা হাসপাতালে হাতে এসে পৌছায়নি। এমন নানা  কারন দেখিয়ে মৃতদেহ ঘন্টার পর ঘন্টা আটকে রাখার অভিযোগ  প্রায়শই ওঠে। দীর্ঘদিন ধরেই এই ধরনের অভিযোগ  একাধিক হাসপাতালের বিরুদ্ধে। আর এ নিয়ে বিভিন্ন মহলে বেশ চর্চা -বিতর্ক হলেও এসব অনিয়ম আর বেনিয়মের ফলে রোগীর পরিবারের হেনস্থার বিরুদ্ধে তেমন কোন  নির্দেশিকা ছিল না।  তবে এবার কড়া পদক্ষেপ নিল রাজ্যের স্বাস্থ্য কমিশন।

 রাজ্যের স্বাস্থ্য কমিশন স্পষ্ট ভাষায় জানিয়ে দিল, এবার থেকে অযথা মৃতদেহ আটকে রাখলে বড় ধরনের পদক্ষেপে মুখে পড়তে হবে সংশ্লিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষকে।
যদি কোন কারনে দেহ ছাড়তে দেরি হয় তবে তা উপযুক্ত পদ্ধতি মেনে রোগীর পরিবারকে জানাতে হবে। দেহে যাতে পচন না, ধরে, হাসপাতাল কর্তৃপক্ষকে এ বিষয়টিও মাথায় রাখতে হবে। এই নির্দেশিকা জারি করেছেন স্বাস্থ্য কমিশনের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম কুমার বন্দ্যোপাধ্যায়। রাজ্যের স্বাস্থ্য কমিশনের ওই নির্দেশিকায় আরও উল্লেখ করা হয়েছে ,এই নিয়ম অমান্য করলে সংশ্লিষ্ট হাসপাতালে বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সেক্ষেত্রে প্রয়োজনে বাতিলও করা হতে পারে সংশ্লিষ্ট হাসপাতালে লাইসেন্স। রাজ্যের স্বাস্থ্য কমিশন আরও দাবী করেছে, সম্প্রতি একাধিক অভিযোগে স্পষ্ট হয়েছে যে হাসপাতাল গুলির একটি বড় অংশ এখনো বিভিন্ন কারণ দেখিয়ে রোগীর পরিবারকে দেহ দিতে দেরি করছে। বহু ক্ষেত্রে মেডিক্লেম সংস্থার অনুমোদন মেলে নি বলে হাসপাতাল কর্তৃপক্ষ দেহ আটকে রাখছে। এটি মৃতদেহ পচে যাওয়ার মত অবস্থা তৈরি হচ্ছে। চরম হেনস্তার শিকার হতে হচ্ছে রোগীর পরিবার পরিজনকে। এই পরিস্থিতি একেবারে গ্রহণযোগ্য নয় বলেও মত প্রকাশ করেছে স্বাস্থ্য কমিশন। যদিও কমিশন আরও জানিয়েছে,  যদি মৃতের পরিবার লিখিতভাবে অনুরোধ জানায় যে, দেহ কিছুক্ষণ সময় মর্গে রাখা হোক, তাহলে হাসপাতাল কর্তৃপক্ষ সেই অনুযায়ী ব্যবস্থা নিতে পারবে। কিন্তু হাসপাতালে নিজস্ব কারণে বা শর্তে কোনভাবেই দেহ আটকে রাখা চলবে না।

রাজ্যের স্বাস্থ্য কমিশনের এ ধরনের পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন সমাজের বিভিন্ন মহল।তারা মনে করছেন, এধরনের নিয়মনীতির ফলে আর মৃতদেহ আটকে রেখে কোন ভাবে আর্থিক চাপ সৃষ্টি করতে পারবে না সংস্লিষ্ট বেসরকারি হাসপাতাল বা নার্সিংহোম ।মৃতের পরিবারের হয়রানি শিকার বন্ধ হবে।

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

খবর এবং বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন:- ৯১৫৩০৪৩৩৮০

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *