পাক জেলে বন্দি  নামখানার ৩ মৎস্যজীবি, অভিষেকের নির্দেশে ওই পরিবার গুলিকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিলেন দলীয় সাংসদ – বিধায়ক

রাজ্য

তপন কুমার দাস,বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- গত তিন বছর ধরে পাকিস্তানের জেলে বন্দী রয়েছেন দক্ষিণ ২৪ পরগনার নামখানার তিনজন  মৎস্যজীবী। এমনি খবর তাঁর নজরে আসতেই  বড় সড়ক পদক্ষেপ নিলেন ডায়মন্ডহারবারের তৃণমূল সাংসদ তথা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ওই ৩জন মৎস্যজীবীকে পাক জেল থেকে  মুক্ত করতে উদ্যোগ নিলেন।

 পাশাপাশি ডায়মন্ড হারবারে সাংসদের নির্দেশে বুধবার ওই ৩জন মৎস্যজীবী পরিবারের সঙ্গে দেখা করলেন, মথুরাপুরের তৃণমূল সাংসদ বাপি হালদার ও কাকদ্বীপের তৃণমূল বিধায়ক মন্টু রাম পাখিরা।
জানা গেছে,দক্ষিণ ২৪ পরগনার নামখানা নাদাভাঙ্গার বাসিন্দা ওই ৩জন মৎস্যজীবী হলেন তপন মহাপাত্র(৫০) ,কাশীনাথ মন্ডল (৫৮) এবং দিলীপ বাগ( ৪৮)।আরও জানা গেছে, এরা গুজরাটের একটি ট্রলারে মাছ ধরতে গিয়েছিলেন। পোরবন্দর থেকে ব্রজভূমি এবং মানদ্বীপ এই দুটি টলার গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে তাঁরা পাকিস্তানি উপকূল রক্ষী বাহিনীর হাতে আটক হন। পড়ে পাকিন্তানের জেলে রয়েছেন। সোশ্যাল মিডিয়ার বিষয়টি জানার পরই  সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় পাক জেলে বন্দি ভারতীয় মৎস্যজীবীদের মুক্তির বিষয়ে দ্রুত গুজরাট সরকারের সঙ্গে যোগাযোগ করে যাবতীয় তথ্য সংগ্রহের পর স্বরাষ্ট্র মন্ত্রকের সঙ্গে যোগাযোগ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।বুধবার তাঁর নির্দেশ মত মথুরাপুরের সাংসদ বাপী হালদার এবং কাকদ্বীপের বিধায়ক মন্টুরাম পাখিরা  ওই ৩জন মৎস্যজীবি পরিবারের সঙ্গে দেখা করে ওই সমস্ত পরিবার গুলির সব রকম সহযোগিতার আশ্বাস দিলেন, আটক মৎস্যজীবীদের দ্রুত দেশে ফিরিয়ে আনার চেষ্টা চালাচ্ছেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাঠানো আর্থিক সাহায্য ওই ৩জন মৎস্যজীবি পরিবারের হাতে তুলে দেন। 

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

খবর এবং বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন:- ৯১৫৩০৪৩৩৮০

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *