স্বামীর সমস্ত সম্পর্ক মুছে ফেলতেই শিশুকন্যাকে আছাড় মেরে খুনের অভিযোগে গ্রেপ্তার স্ত্রী ও তাঁর প্রেমিক,সরিষায় চাঞ্চল্য

রাজ্য

তোতন দাস বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- স্বামীর সঙ্গে চিরতরে সমস্ত সম্পর্ক মুছে ফেলে আবারও নতুন সংসার  শুরু করতে গিয়ে নিজের তিন বছরের শিশু কন্যা সন্তানকে আছাড় মেরে খুনের অভিযোগ উঠলো  ডায়মন্ড হারবার পুলিশ জেলার পারুলিয়া কোস্টাল থানার এলাকার সরিষার মহিলা ও তাঁর প্রেমিককের বিরুদ্ধে।  ধৃত দুইজনকে ট্রানজিট রিমান্ডে অন্ধ্রপ্রদেশ থেকে নিয়ে এল পারুলিয়া কোস্টাল থানা পুলিশ।


পুলিশ সূত্রে জানা গেছে, ডায়মন্ড হারবার পারুলিয়া কোস্টাল থানার সরিষা কামালপুর এলাকার বাসিন্দা আজাহার লস্কর। সম্প্রতি থানায় লিখিত অভিযোগ জানায় যে তাঁর স্ত্রী নিখোঁজ। এরপরই এই ঘটনা প্রাথমিক তদন্ত নামে পুলিশ। ডায়মন্ড  সাকিব আহমেদের নেতৃত্বে গঠন করা একটি বিশেষ তদন্তকারী টিম। বিভিন্ন সোর্স মারফত তদন্তকারীরা জানতে পারেন  প্রেমিককে সঙ্গে নিয়ে পালিয়ে গেছে  তাঁর স্ত্রী নাজিয়া বিবি । অন্ধ্রপ্রদেশের রাজা মুন্দ্রি শহরে  রয়েছে ।এরপরে তদন্তকারীরা আরও জানতে পারে তাঁর সঙ্গে থাকা তিন বছরের শিশু কন্যা মারা গেছে তাঁকে ওখানেই কবরস্থ করা হয়েছে। তবে এই বিষয়ে অভিজ্ঞ তদন্তকারী কিছুটা সন্দেহ হয়। পরে ঘটনাস্থলে গিয়ে ওই মহিলা ও তাঁর প্রেমিককে আটক করে ট্রানজিট রিমান্ডে নিয়ে আসা হয়। পরে দুজনকে কখন মুখোমুখি আবার আলাদা আলাদা ভাবে বসিয়ে ম্যারাথন জেরায় কার্যত ভেঙে পড়েন ওই মহিলা ও তাঁর প্রেমিক। তদন্তকারীদের ওই মহিলা জানান প্রেমিককে সঙ্গে নিয়েই তাঁর শিশু কন্যাকে আছাড় মেরে খুন করা হয়েছে।এই ঘটনা জানার পরেই তাদেরকে গ্রেফতার করা হয়। ওই মহিলার নাম নাজিয়া বিবি(২৫)  ও তাঁর প্রেমিক তাজ উদ্দিন মোল্লা(২২) বর্তমানে  পুলিশ হেফাজতে নিয়ে আরো জিজ্ঞাসাবাদ করতে চায় তদন্তকারীরা পাশাপাশি পুলিশ সূত্রে আলোচনা গেছে,ধৃত নাজিরা বিবির সঙ্গে পেশায় বাস কন্ডাক্টার রায়দিঘির বাসিন্দা তাজ উদ্দিন এর সঙ্গে বাসে যাতায়াতের সময় দুজনের আলাপ হয়। সেই থেকে প্রায় বছর খানেক হয় দুজনের মধ্যে অবৈধ সম্পর্ক গড়ে ওঠে।গত জুলাই মাস নাগাদ তাঁর পরিকল্পনা করে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এদিকে এই সম্পর্কের মাঝে প্রবল বাঁধা হয়ে দাঁড়ায় নাজিয়া বিবির তিন বছরের শিশুকন্যা। তাই স্বামীর সমস্ত সম্পর্ককে একেবারে মুছে ফেলতেই এই নৃশংস খুন বলে মনে করছেন অভিজ্ঞতদন্তকারীরা।


এ বিষয়ে ডায়মন্ড হারবার পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার( জোনাল) মিতুন কুমার দে জানান, “পারুলিয়া কোস্টার থানা এলাকার সরিষার কামার পোলের  বাসিন্দা আজহার লস্কর। সম্প্রতি আমাদের কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। যে, তাঁর স্ত্রী নিখোঁজ ।প্রাথমিকভাবে অপহরণের মামলা রুজু হয়। ঘটনার তদন্তে নেমে জানা যায়, অন্ধপ্রদেশে আছে তারা। সেখানে একটি তদন্তকারী টিম যায়। সে সময় তদন্তকারীদের নজরে আসে, তিন বছরের শিশু কন্যা সে মারা গেছে। সেখানে স্থানীয় থানায় অধীনে মৃতদেহ ময়না তদন্ত করেছে। পরে তাকে কবরস্থ করা হয়েছে। এই ঘটনা জানার পরই সন্দেহ হয় আমাদের ।পরে দুজনকে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়। একটা সময় ওরা ভেঙ্গে পড়ে। আমার জানতে পারি যে, প্রেমিকের সহায়তায় ওই মহিলা নাজিয়া বিবি তাঁর একমাত্র সন্তান তাকে আছাড় মেরে মেরে ফেলেছে। সে নিজেও এক মাসের গর্ভবতী ছিলেন। বর্তমানে এই দুজনকে পুলিশি রিমান্ডে নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, সন্তানকে মুছে ফেলে আবার নতুন করে সংসার শুরু করতে চেয়েছিল”।

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

খবর এবং বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন:- ৯১৫৩০৪৩৩৮০

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *