বদলি ডায়মণ্ডহারবারের পুলিশ সুপার ! বিভিন্ন মহলে জোর চর্চা শুরু হল

রাজ্য

বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- আর মাত্র হাতে গোনা কটা দিন তারপরই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দূর্গাপুজো ।পুজোর একমাস আগেই রাজ্যে পুলিশের বড় রদবদল।হাওড়া -শিলিগুড়ি থেকে ডায়মন্ড হারবার পুলিশ জেলার পুলিশকর্তাদের রদবদলের সিদ্ধান্ত নিল নবান্ন ।যদিও নবান্নের তরফ থেকে এটিকে রুটিন বদলি বলেই জানানো হয়।

 দুটি জেলার একটি পদে পরিবর্তন করা হয়েছে।কালিম্পঙের এসপি শ্রী হরি পান্ডেকে ইন্টেলিজেন্স ব্যুরো স্পেশাল সুপারিন্টেন্ডন্ট পদের পাঠানো হয়েছে পাশাপাশি কালিম্পঙের নতুন এসপি হচ্ছেন অপরাজিতা পাল। তিনি নর্থ বেঙ্গল আইবি স্পেশাল সুপারিন্টেন্ডেন্ট পদে ছিলেন। অন্যদিকে দক্ষিণ২৪পরগণার ডায়মন্ড হারবার পুলিশ জেলার পুলিশ সুপার পদে ছিলেন রাহুল গোস্বামী। তাঁকে পরিবর্তন করে দেবগ্রামের( RAPID ACTION BATTALION) কমান্ডিং অফিসার পদে পাঠানো হয়েছে। ডায়মন্ড হারবার পুলিশ জেলায় পুলিশ  সুপার হচ্ছেন  বিশপ সরকার। তিনি ছিলেন হাওড়া পুলিশ কমিশনারেটের নর্থ ডি সি পদে। সেই সাথে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের ডিসি ট্রাফিক রূপচাঁদ ঠাকুরকে পাঠানো হয়েছে হাওড়া পুলিশের ডিসি নর্থ করে। তাঁর সেই জায়গায় আসছেন ইউ এস আহমেদ ।এছাড়াও ডায়মন্ড হারবার পুলিশ জেলার অ্যাডিশনাল এসপি পদে অম্লান কুসুম ঘোষকে পাঠানো হচ্ছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ডিসি  ট্রাফিক পদে।

২০২৩ সালের মার্চ মাসে ডায়মন্ড হারবার পুলিশ জেলার পুলিশ সুপার পদে দায়িত্ব নেন রাহুল গোস্বামী।যদিও তার আগে তিনি ছিলেন জঙ্গিপুরের পুলিশ সুপার।ডায়মণ্ডহারবারে দায়িত্ব নেওয়ার পরই তিনি একাধিক পদক্ষেপ নেন এর ফলে আইনশৃক্ষলায় যথেষ্ট উন্নতি হয়। তবে পুজোর আগে ডায়মণ্ডহারবারের এসপি বদলে ঘটনায় রীতিমত জোর চর্চা শুরু হয়েছে বিভিন্ন মহলে।তাঁদের মতে বর্তমানে ডায়মণ্ডহারবারে আইনশৃক্ষলা যথেষ্ট ভালো তা সত্বেও কেন এসপিকে সরানো হল ।  

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

খবর এবং বিজ্ঞাপনের জন্য যোগাযোগ:- ৯১৫৩০৪৩৩৮০

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *