বাংলাদেশের জেলে বন্দি কাকদ্বীপের মৎস্যজীবির মৃত্যু ! দেহ ফিরিয়ে আনতে তৎপরতা শুরু

রাজ্য

তোতন দাস,বাংলার চাণক্য নিউজ ডেস্ক:-আন্তর্জাতিক জলসীমা অতিক্রম করার অভিযোগে বাংলাদেশে গত প্রায় ৪ মাস আগে গ্রেফতার হয়েছিল দক্ষিণ ২৪ পরগনা কাকদ্বীপের মৎস্যজীবী মূখ ও বধির  যুবক ।শনিবার বাংলাদেশ হাইকমিশন থেকে তাঁর হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর খবর পৌঁছায় ওই মৎস্যজীবি পরিবারের কাছে। মৃত মৎস্যজীবী নাম বাবুল দাস(৩২)। এই মৃত্যুর খবর চাউর হতেই এলাকায় শোকের ছায়া নেমে আসে।যদিও ওই মৎস্যজীবির পরিবার এই মৃত্যুকে নিয়ে তীব্র সন্দেহ প্রকাশ করেছে।

    
প্রসঙ্গত  দক্ষিণ ২৪ পরগনা কাকদ্বীপের  ৩৪ জন ভারতীয় মৎস্যজীবীদের নিয়ে এফবি ‘মঙ্গলচন্ডী ৩৮’ ও ‘এফবি ঝড়’ এই ট্রলার দুটি গভীর সমুদ্রে মাছ ধরতে বেরিয়েছিল। গত ১৩ই জুলাই  বাংলাদেশে জলসীমা অতিক্রম করে মাছ ধরার অভিযোগে বাংলাদেশ নৌবাহিনীর হাতে আটক হয় এফবি ‘মঙ্গলচন্ডী ৩৮’ ও ‘এফবি ঝড়’নামের দুটি ট্রলার।আটক মৎস্যজীবীদের নিয়ে নৌবাহীনি বাংলাদেশের মংলা পোর্ট থানার হাতে তুলে দেয়।এরপর ধৃত মৎস্যজীবিদের গ্রেপ্তার করে বিরুদ্ধে মামলা রুজু করে।ধৃত মৎস্যজীবিদের বাঘের হাট আদালতে পেশ করলে বিচারক তাদের জেল হেপাজতের নির্দেশ দেন।তখন থেকে বন্দি ভারতের ৩৪জন মৎস্যজীবিরা।শনিবার ‘মঙ্গলচন্ডী-৩৮’এর বন্দি মৎস্যজীবিদের মধ্যে বাবুল দাসের মৃত্য হয়েছে এমন খবর আসে কাকদ্বীপের ওই মৎস্যজীবির পরিবারের কাছে।মৃতের পরিবার সংবাদমাধ্যমকে জানান, “শনিবার দুপুরে কাকদ্বীপ হারউড পয়েন্ট কোস্টাল থানা থেকে তাদেরকে বাবুলের মৃত্যু সংবাদ দেওয়া হয়।এরপরই মৃত্যুর খবর নিশ্চিত করতে বাংলাদেশ হাইকমিশনে ফোন করে বিষয়টি জানা হয়।বাবুল দাসের পরিবারের অভিযোগ “বাবুল কালা-বোবা,অন্যকোন অসুস্থতা ছিল না।অ্যালার্জির ওষুধ খেত।ও সুস্থ সবল ছিল।এ মৃত্যু সন্দেহজনক।তাই তদন্ত হোক।

পাশাপাশি মৃতের পরিবার আরও দাবি করেছেন,দেহ কাকদ্বীপে ফিরলে পুনরায় ময়না তদন্ত করতে চেয়েছেন”।

এবিষয় সুন্দরবন সামুদ্রিক মৎস্যজীবি শ্রমিক ইউনিয়নের সম্পাদক সতীনাথ পাত্র সংবাদ মাধ্যমকে জানান, “কাকদ্বীপের হারউড পয়েন্টে কোস্টাল থানার গঙ্গাধরপুর ৮নম্বর পশ্চিম কালিনগরের বাসিন্দা ছিলেন মৃত মৎস্যজীবি বাবুল দাস ।বাংলাদেশে জেলে বন্দি থাকার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে ওই মৎস্যজীবির মৃত্যুর খবর অতন্ত দুঃখজনক ঘটনা”। পাশাপাশি তিনি ওই মৃত মৎস্যজীবির পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।   

ADVT

         

ADVT

ADVT

ADVT

ADVT

খবর এবং বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন:- ৯১৫৩০৪৩৩৮০

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *