ফলতা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে মহাসমারোহে পালিত হল- জহরলাল নেহেরুর জন্মদিন ও শিশুদিবস

রাজ্য শিক্ষা

 বাংলার চাণক্য নিউজ ডেস্ক:-  শিশু দিবস হলো প্রতিটি নিষ্পাপ হাসির উদযাপন যা জাতির ভবিষ্যতের প্রতিনিধিত্ব করে। ২০২৫ সালে ১৪ ই নভেম্বর শুক্রবার এদিনটিকে  স্মরণ করে সমগ্র দেশের সঙ্গে রাজ্যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি দক্ষিণ২৪পরগণার  ফলতা  অবৈতনিক  প্রাথমিক বিদ্যালয়ে ফলতা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে মহা সমারোহে পালন করা হয়  পণ্ডিত জহরলাল নেহেরুর জন্মদিন ও শিশু দিবস।

এদিন  স্কুলের পক্ষ থেকে ছাত্রছাত্রীদের জন্য বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
এদিন ফলতা অবৈতনিক   প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তিলক নস্কর  পণ্ডিত জহরলাল নেহেরুর ছবিতে মাল্য ও পুষ্প প্রদান করেন।পাশাপাশি তিনি শিশু দিবসের গুরুত্ব এবং তাৎপর্য ব্যাখ্যা করে বলেন, প্রত্যেক বছর ১৪ নভেম্বর ভারত জুড়ে শিশু দিবস অত্যন্ত আনন্দ ও উৎসাহের সাথে পালিত হয়। এই দিনটি কেবল শিশুদের খেলা গান বা উপহার দেওয়ার জন্যই নয়, বরং তাদের অধিকার, শিক্ষা এবং উজ্জল ভবিষ্যতের জন্য উদযাপন করা হয়। শিশু দিবস হলো প্রতিটি নিষ্পাপ হাসির উদযাপন যা জাতির ভবিষ্যদের প্রতিনিধিত্ব করে। ভারতে,  দেশের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জহরলাল নেহেরু জন্মবার্ষিকীতে শিশু দিবস পালিত হয়।

নেহেরু শিশুদের প্রতি অগাধ ভালোবাসা ছিল। শিশুরা তাঁকে স্নেহে “চাচা নেহেরু” বলে ডাকত। তিনি বিশ্বাস করতেন যে, “আজকের শিশুরা আগামীকালের ভারত। তাদের ভালোবাসা শিক্ষা এবং বোধগম্যতার সাথে লালন-পালন করায় প্রকৃত জাতি গঠন”। এই চিন্তা ভাবনা এবং শিশুদের প্রতি তার স্নেহ কে সম্মান জানাতেই ১৪ইনভেম্বর শিশু দিবস পালিত হয়।সেই সঙ্গে  শিক্ষক শ্রী শুভাশীষ হালদার  এই দিনের গুরুত্ব  ছাত্রছাত্রীদের বিস্তারিত তুলে ধরেন ।

এদিনের সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন বিশিষ্ট শিক্ষক জয়দেব নস্কর , শিক্ষক শ্রী মণীশ চক্রবর্ত্তী , শিক্ষক শ্রী মানস দত্ত , শিক্ষিকা সবিতা মিস্ত্রি ও মোনালিসা হালদার ।নাচ, গান, আবৃত্তি ও কুইজ প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীরা তাদের প্রতিভা তুলে ধরে।

স্কুল কর্তৃপক্ষের তরফে জানা গেছে, এদিন  ছাত্রছাত্রীদের উপস্থিতির সংখ্যা ছিল ৪০৫ জন। শিক্ষার্থীদের মধ্যাহ্ন ভোজে ছিল  ভাত, ডাল ও মাংসের তরকারি। 

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

খবর এবং বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন:- ৯১৫৩০৪৩৩৮০

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *