
বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- দক্ষিণ ২৪ পরগনার গঙ্গাসাগরে মহিষমারি এলাকায় বৃহস্পতিবার সাড়ে ১১টা নাগাদ হুগলি নদীতে ঘটে গেল এক বিরল ঘটনা। একসঙ্গে দুটি টর্নেটের মতো প্রায় ৩০-৪০ ফুট নদীর জল ঘুর পাক খেতে উপরে উঠে যাচ্ছে। নদীর বুকে এমন জলরাশি হঠাৎই আকাশের দিকে চলে যেতে দেখে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় মানুষজন। আতঙ্ক ছড়ায় নদীপথে যাতায়াতকারী নৌকা-ভুটভূটিতে থাকা মৎস্যজীবীদের মধ্যে।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, প্রথমে নদীর মাঝখানে জল প্রচন্ড জোরে ঘুরপাক খেতে শুরু করে ।এরপর কয়েক সেকেন্ডের মধ্যে বিপুল জররাশি আকাশ এর দিকে উঁচুতে উঠে যায়। পাশাপাশি জোড়া টর্নেডোর বিরল দৃশ্য দেখে অনেকেই তা মোবাইল বন্দী করেন। আবার কেউ ভয়ে এদিক ওদিক ছুটতে দেখা যায়।
পাশাপাশি স্থানীয় মানুষজন জানায় এই জোড়া টর্নেডো বেশ কয়েক মিনিট স্থায়ী হয়। পরে আকাশ ঘন কালো মেঘে ঢেকে যায়। প্রবল হাওয়া শুরু হয়। কিছুক্ষণের মধ্যে গঙ্গাসাগরের বিস্তীর্ণ এলাকা জুড়ে চলে তুমুল ঝড়-বৃষ্টি। অভিজ্ঞ আবহাওয়া বিশেষজ্ঞদের মতে, সমুদ্র ও নদী সংলগ্ন এলাকায় জলীয় বাষ্প তাপমাত্রার পার্থক্য বায়ুর চাপ পরিবর্তনের কারনে কখনো কখনো এই ধরনের ওয়াটারস্পাউট তৈরি হয়। চলতি কথায় টর্নেডো হিসেবে পরিচিত।এমনই ঘটনা উপকূলবর্তী এলাকায় মাঝেমধ্যে দেখা যায়। যদিও এখন কোন প্রানাহানি বা বড় ধরনের ক্ষতির কোন খবর পাওয়া যায়নি। তবে আজকের এই ঘটনা নিয়েই ইতিমধ্যে জোর চর্চা শুরু হয়ে গিয়েছে।

ADVT





