তৃণমূল কাউন্সিলরকে থানায় ডেকে অকথ্য অত্যাচার,ইলেকট্রিক শক দেওয়ার অভিযোগ !ডায়মণ্ডহারবারের প্রাক্তন পুলিশ কর্তার নামে  FIR

রাজ্য

বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- অভিষেক ‘ঘনিষ্ঠ’ ডায়মন্ড হারবারে পুলিশ আধিকারিকির বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে ডায়মন্ড হারবারের প্রাক্তন এসডি পিও পরবর্তীকালে অতিরিক্ত পুলিশ সুপার মিতুন কুমার দের বিরুদ্ধে জোড়া এফআইআর দায়ের হলো। অভিযোগ এক কাউন্সিলর এবং এক সাংবাদিককে থানায় ডেকে অকথ্য অত্যাচারের অভিযোগ। ওই পুলিশ আধিকারিকের বিরুদ্ধে ডায়মণ্ডহারবার পৌরসভার তৃণমূল কাউন্সিলরের অভিযোগ থানায় ডেকে ইলেকট্রিক শক দিয়ে নগ্ন করে মারধরের ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে। ২০২৩ সালে ডায়মন্ড হারবার পৌরসভার ৭নং ওর্য়াডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলার ডাঃ তমাল কুমার হালদার ও এক সাংবাদিকের উপরে নির্মম অত্যাচারের ঘটনা সম্প্রতি অভিযোগ দায়ের করা হয়। আর তার ভিত্তিতে গতকাল (বুধবার) রাতে এফ আই আর রুজু করে পুলিশ।

 রাজ্যে পালা বদলের পর গত ১১ই মে ওই কাউন্সিলর ডায়মন্ড হারবার থানায় মিতুন দে’র বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। বুধবার রাতে সেই এফ আই আর করে তদন্ত শুরু করে পুলিশ। তৎকালীন ডায়মন্ড হারবারের এসডি পিও মিতুন কুমার দে কে তলব করে জিজ্ঞাসাবাদ করা হবে জানা গেছে।
প্রসঙ্গত ডায়মন্ড হারবারে এসডিপিও মিতুন কুমার দে তৃণমূল জমানায় ডায়মন্ড হারবার পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার জোনাল পদে উন্নীত হন এরপর নির্বাচনে কয়েক মাস আগেই তৃণমূল জমানায় পূর্ব মেদিনীপুরের অতিরিক্ত সুপার পদে দায়িত্ব পান। ডায়মন্ড হারবার পুলিশ জেলার পুলিশ সুপার পদে। যদিও এরপর আর কাউকে নিয়োগ করা হয়নি। এরপরেই বিধানসভার ভোটের সময় নির্বাচন কমিশন তাঁকে বদলি করে খড়্গপুরের এসআরপি পদে নিযুক্ত করে। তবে তাঁর বিরুদ্ধে কাউন্সিলারওএক সাংবাদিককের উপরে নির্মম অত্যাচারের ঘটনা সম্প্রতি অভিযোগ দায়ের করা হয়। আর তার ভিত্তিতে এফ আই আর রুজুর ঘটনায় জোর চর্চা শুরু হয়েছে দক্ষিণ২৪পরগণা জেলা জুড়ে।  

ADVT

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *