মুড়িগঙ্গায় ডুবল বাংলাদেশি বার্জ, ফ্লাই অ্যাশে দূষণের আশঙ্কা

রাজ্য

রমেশ রায়, বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- মুড়িগঙ্গা নদীতে দুর্ঘটনার কবলে পড়ে ডুবে গেল একটি বাংলাদেশি বার্জ। জানা গেছে, বার্জটি ফ্লাই অ্যাশে ভর্তি থাকায় নদীতে দূষণ ছড়ানোর আশঙ্কা তৈরি হয়েছে। তবে প্রশাসনিক তৎপরতায় ডুবন্ত বার্জ থেকে থাকা ১১ জন নাবিককে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে।
জানা গিয়েছে, বজবজ থেকে ছাই নিয়ে বাংলাদেশ যাচ্ছিল।হুগলী দিয়ে যাওয়ার পর কাকদ্বীপের মুড়ি গঙ্গা নদীর চড়ায় ধাক্কা মারার ফলেই এই দুর্ঘটনা ঘটে। ডুবে যাওয়া বার্জটির নাম এমভি তামজীদ নাসির। কচুবেড়িয়া ও লট৮ এলাকার মাঝামাঝি জায়গায় ঘটনাটি ঘটে। ওই বার্জে মোট ১১ জন নাবিক ছিলেন—এর মধ্যে একজন ভারতীয় নাবিক ও ১০ জন বাংলাদেশি ক্রু মেম্বার।
রাতেই পুলিশ ও প্রশাসনের তৎপরতায় বার্জে আটকে পড়া নাবিকদের নিরাপদে উদ্ধার করা হয়। পরে বাংলাদেশগামী অন্য একটি জাহাজে তাঁদের তুলে দেওয়া হয় এবং তাঁরা সকলেই নিরাপদে ফিরে গিয়েছেন বলে জানা গেছে।
যদিও বার্জটির প্রায় ৯০ শতাংশ অংশ জলের নিচে ডুবে গিয়েছে। ফলে ফ্লাই অ্যাশ নদীতে মিশে যাওয়ার সম্ভাবনায় পরিবেশ দূষণের আশঙ্কা দেখা দিয়েছে। জানা যায়, বজবজ থেকে ছেড়ে আসার পর ভাটার টানে কচুবেড়িয়ার কাছে এই দুর্ঘটনা ঘটে।
প্রশাসনের  তরফে  ঘটনাটি  বিস্তারিতভাবে তদন্তের জন্য কোলকাতা পোর্ট ট্রাস্ট-কে জানানো হয়েছে। পাশাপাশি, নৌযান চলাচলের পথে ডুবে থাকা বার্জটি যাতে কোনও সমস্যা সৃষ্টি না করে, সে দিকেও নজর রাখা হচ্ছে। ইতিমধ্যেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন সেচ দফতরের আধিকারিকরা। তবে বিভিন্ন মহল থেকে আশঙ্কা প্রকাশ করেছে, ফ্লাই অ্যাশ জলে মিশে দূষণ ছড়িয়ে বাস্তাতন্ত্র বিপর্যয় হতে পারে ।তাই দ্রুত সেই ছাই যাতে জলে না মিশতে পারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দেখা উচিত বলে মনে করছেন অভিজ্ঞ মহল।

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

খবর এবং বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন:- ৯১৫৩০৪৩৩৮০

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *