সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচী পালন রায়দীঘি থানার

রাজ্য

তপন কুমার দাস,বাংলার চাণক্য নিউজ ডেস্ক:-  নিয়ম ভেঙে বেপরোয়া গাড়ি চালানোয় বাড়ছে দুর্ঘটনা। পথ দুর্ঘটনা এড়াতে এবার মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে প্রতিনিয়ত সেফ ড্রাইভ সেভ লাইফ এর প্রচার অভিযান কর্মসূচি চালিয়ে যাচ্ছে রাজ্য পুলিশ।

 গত ২০১৬ সালে ৮ই জুলাই পথ দুর্ঘটনা আটকাতে ও মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে সেভ ড্রাইভ সেভ লাইফ প্রকল্প চালু করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ধারাবাহিকতা নিয়ে এ বছরও সেফ ড্রাইফ সেভ লাইফ কর্মসূচি পালন হল রায়দিঘি থানা। রবিবার দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুর ২ নম্বর ব্লকের সুন্দরবন পুলিশ জেলার তত্ত্বাবধানে এবং রায়দিঘি থানার উদ্যোগে সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি।

এদিন রায়দিঘী থানার পুলিশ কর্মীদের সঙ্গে সিভিক ভলেন্টিয়াররা ব্যানার জন সচেতনতার পোস্টার নিয়ে মিছিল করেন। কোম্পানির ঠেক বাজার চত্বরে প্রায় দু কিলোমিটার পায়ে হেঁটে সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি পালন করা হয়। পাশাপাশি রাস্তায় পথ চলতি বাইক আরোহীদেরও সচেতন করা হয় রায়দিঘি পুলিশের পক্ষ থেকে।  

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

খবর এবং বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : – ৯১৫৩০৪৩৩৮০

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *