সপ্তাহ শেষে  বাংলায়- আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে

রাজ্য

বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- আজ ১০ই জানুয়ারি  শীতের দাপট অব্যাহত। উত্তর ওদক্ষিণ উভয়ের বঙ্গে শুষ্ক আবহাওয়া অনেকটাই বেশি। তবে সকালে কুয়াশার দাপট দৃশ্যমানতা কম থাকবে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, রাজ্যজুড়ে বৃষ্টির কোন সম্ভাবনা নেই ।পরবর্তী কয়েকদিন এই শুষ্ক পরিস্থিতি বজায় থাকবে। এদিকে উত্তরের হাওয়ার প্রভাবে তাপমাত্রা স্বাভাবিকের থেকে নিচে থাকবে। ফলে হাড় কাপানো ঠান্ডার অনুভূতি অনেকটাই বাড়িয়েছে ।
বঙ্গোপসাগর একটি গভীর নিম্নচাপ সক্রিয় থাকলেও তার সরাসরি প্রভাব পশ্চিমবঙ্গে পড়ছে না। এটি মূলত তামিলনাডু ও শ্রীলংকার দিকে অগ্রসর হচ্ছে। দক্ষিণবঙ্গের আবহাওয়া আজ মোটের উপর শীতল ও শুষ্ক। কোলকাতা সহ হাওড়া হুগলি দক্ষিণ ২৪ পরগনা ওউত্তর ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে সকালে অগভীর থেকে মাঝারি কুয়াশা থাকবে। যা দৃশ্যমানতা থেকে ২০০ থেকে ৯৯৯ মিটার পর্যন্ত কমিয়ে দিতে পারে।
দিনের বেলা আকাশ পরিস্কার থাকবে এবং সূর্যের দেখা মিলবে। কোলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১১ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে। যা স্বাভাবিকের থেকে ২ডিগ্রি নিচে। সর্বোচ্চ তাপমাত্রা ২২ থেকে ২৪ ডিগ্রি পর্যন্ত হতে পারে। উত্তরে হাওয়ার গতি ১০ থেকে ১৫ কিমি প্রতি ঘন্টায় থাকবে। আর এর ফলে ঠান্ডা অনুভূতি আরো বাড়িয়ে দেবে।
 উত্তরওদক্ষিণবঙ্গের জেলাগুলিতে সকালে কুয়াশার কারণে যান চলাচলে সতর্কতা অবলম্বন করতে হবে দিনের বেলাতে কুয়াশা থাকলেও সূর্যের তাপে কিছুটা হলেও স্বস্তি মিলবে। উত্তরবঙ্গের জেলাগুলিতে শীতের তীব্রতা আরো বেশি। দার্জিলিং, কালিংপং , জলপাইগুড়ি,  আলিপুর দুয়ার,  কোচবিহারে সকালে অগভীর থেকে মাঝারি কুয়াশা থাকবে এবং কোথাও কোথাও ৫০ থেকে ২০০ মিটার নামিয়ে আনতে পারে।
দার্জিলিং এর মত পার্বত্য এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ২ থেকে ৫ ডিগ্রি পর্যন্ত নামতে পারে,  যা হাড় হিম করা ঠান্ডা অনুমতি দেবে। দিনের বেলায় সর্বোচ্চ তাপমাত্রা ১৫ থেকে ১৮ ডিগ্রি থাকলেও উত্তরে হওয়ার। শীতের দাপট  অব্যাহত।
সমতলের জেলা যেমন উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদা ও শীতল  দিনের পরিস্থিতি থাকতে পারে ।
উত্তরবঙ্গের কোথাও কোথাও ‘কোল্ড ডে’ পরিস্থিতি দেখা দিতে পারে।

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

খবর এবং বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন:- ৯১৫৩০৪৩৩৮০

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *