আজ নবান্নে সচিবদের নিয়ে রিভিউ বৈঠক করবেন শুভেন্দু অধিকারী

রাজ্য

নিজস্ব চিত্র—

বাংলার চাণক্য নিউজ ডেস্ক: –  সুষ্ঠুভাবে সাধারণ মানুষের কাছে সরকারি প্রকল্প গুলি দ্রুত পৌঁছানো পাশাপাশি প্রশাসনিক সংস্কার এবং দপ্তর গুলির কাজের গতি বাড়াতেই আজ বুধবার সমস্ত দপ্তরের সচিবদের নিয়ে বৈঠক করতে চলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নবান্ন সূত্রে খবর,বুধবার বিকেলে নবান্ন সভা ঘরে এই গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হবে। গত সোমবার  বৈঠকের পর সচিবদের সঙ্গে বহুক্ষণ বৈঠক করেন মুখ্যমন্ত্রী। আজ আবারও নতুন করে বৈঠক ডাকা হয়েছে।
নবান্ন সূত্রে আরও খবর,  প্রশাসনের বিভিন্ন দপ্তরের সংস্কারের ইঙ্গিত আগেই দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নিয়োগ সংক্রান্ত প্রক্রিয়া দীর্ঘদিনের সমস্যার কথা তিনি আগেই বলেছেন। সব দপ্তরে নিয়োগের সমস্যা রয়েছে। সেটি খুব দ্রুত ব্যবস্থা নেওয়ার।সে সঙ্গে সমস্ত সচিবদেরকে তিনি স্পষ্ট নির্দেশ দেন, নিয়ম মেনে এবং স্বচ্ছ পদ্ধতিতে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
কেন্দ্রীয় প্রকল্পের অর্থ আনার বিষয়ে জোড় দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর দাবি কেন্দ্রের সঙ্গে সমন্বয় রেখে রাজ্যের উন্নয়ন মূলক কাজের গতি বাড়ানো হবে। আগে প্রশাসনিক ক্ষেত্রে যেসব ভুল হয়েছে তা নিয়েও তিনি ক্ষোভ প্রকাশ করেন। তিনি স্পষ্টভাষায় বুঝিয়ে দিয়েছেন,  ‘এখন কথা কম। কাজ বেশি’।
নবান্ন সূত্রে আরও খবর,  সচিবদের নিয়েই বিশেষ একটি সমন্বয় গোষ্ঠী তৈরি করা হবে। সেখানে মুখ্যমন্ত্রী নিজে থাকবেন এবং সমগ্র প্রক্রিয়াটি দেখভাল করবেন মুখ্য সচিব মনোজ আগরওয়াল।

ADVT

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *