ভোর রাতে ভয়াবহ আগুনে পুড়ে ছাই গঙ্গাসাগরের একাধিক অস্থায়ী  ক্যাম্প

রাজ্য

বাংলার চাণক্য নিউজ ডেস্ক;- আজ থেকে সরকারি ভাবে শুরু হয়েছে গঙ্গাসাগর মেলা ২০২৬।আর মেলা শুরুর আগে ভোর সকালের দিকে ভয়াবহ আগুনে ভষ্মীভূত হয়ে গেল গঙ্গাসাগরের একাধিক অস্থায়ী ছাউনি। আজ শুক্রবার ভোররাতে দু’নম্বর ঘাটের একাধিক অস্থায়ী ছাউনিতে আগুন লাগে। চোখের পলকে দ্রুত তা ছড়িয়ে পড়ে আশপাশের ছাউনি গুলিতে।
এই ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে, পুলিশ, তথ্য ও সংস্কৃতি দপ্তর,সংবাদমাধ্যম এবং সেচ্ছাসেবি সংগঠন,বজরঙ্গ পরিষদের একটি অস্থায়ী ক্যাম্পও ।যদিও এই ঘটনায় এখন পর্যন্ত কোন আহত কিংবা প্রাণ হানির কোন খবর নেই।

জানা গেছে, স্থানীয়রাই ভোররাতে আগুন দেখে, দমকলে খবর দেয়। ঘটনাস্থলে দুটি দমকলের ইঞ্জিন ও পাঁচটি ফায়ার ফাইটিং বাইক পৌঁছায়। আরও জানা গেছে, ঘটনাস্থলে বর্তমানে উপস্থিত হয়েছেন, সাগরের ভিডিও কানাইয়া কুমার রাও সহ প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা।
জানা গেছে, ওই সমস্ত অস্থায়ী শেড গুলি পুণ্যার্থীদের জন্য নয়।মূলত গঙ্গাসাগরের সংবাদ কভারেজের জন্য আসা সাংবাদিকদের অস্থায়ী ক্যাম্প এবং তথ্য ও সংস্কৃতি দপ্তরে কর্মী ও আধিকারিকরা  যে ক্যাম্পে থাকবেন। সেই সাথে একটি সেচ্ছাসেবি সংস্থা বজরঙ্গ পরিষদের অস্থায়ী ক্যাম্প রয়েছে।  শুক্রবার সাড়ে চারটে থেকে পাঁচটার মধ্যে প্রথম একটি শেডে আগুন লাগে তারপরই তা দ্রুত ছড়িয়ে পড়ে। যদিও খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে দমকলের দুইটি ইঞ্জিন, ফায়ার ফাইটিং বাইক  প্রায় ৪০- ৪৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ।যদিও ক্ষয়ক্ষতির পরিমাণ এখন পর্যন্ত জানা যায়নি। ঘটনাস্থলে উপস্থিত হয়েছ গঙ্গাসাগর কোস্টাল থানার পুলিশ এবং সাগরের বিডিও কানাইয়া কুমার রাও।  ঠিক কি কারনে আগুন লাগলো তা জানার চেষ্টা করছেন দমকল,পুলিশ এবং প্রশাসনের আধিকারিকরা।

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

খবর এবং বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন:- ৯১৫৩০৪৩৩৮০

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *